TRP: নম্বর বাড়ল গাঁটছড়ার, কত পেল রামপ্রসাদ? মিঠাইয়ের ভবিষ্যৎ কি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের সামনে এল টিআরপি লিস্ট। বাংলা ধারাবাহিকগুলির কে কত নম্বর পেল, জানা যাবে এবার। শুরু থেকেই পিছিয়ে ছিল সব্যসাচী চৌধুরীর ‘রামপ্রসাদ’। সেরা দশে কি এবার জায়গা করতে পারল মিঠাই? প্রথম স্থানে কোন ধারাবাহিক? জেনে নিন এ সপ্তাহের টিআরপি তালিকা।

আরও পড়ুন: TRP: টানা দুসপ্তাহ প্রথম দশে নেই মিঠাই, সব্যসাচীর কামব্যাকে মজল না দর্শক, প্রথম স্থানে কে?

গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছে জি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এবারেও তাঁর নড়চড় হল না। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৩। একইভাবে দ্বিতীয় স্থানেই রয়েছে অনুরাগের ছোঁয়া। সূর্য-দীপার ভুল বোঝাবুঝি না মেটায় জটিলতা প্রায় বেড়েই চলেছে। এরই মাঝে এই ধারাবাহিকের নম্বর বেড়েছে। ‘অনুরাগের ছোঁয়া’ পেয়েছে ৭.৮। গত সপ্তাহের তুলনায় খানিক নম্বর কমলেও তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরি এল’ (৭.৪)।

নম্বর বাড়ল গাঁটছড়ার, একনজরে দেখে নিন টিআরপি তালিকা
নম্বর বাড়ল গাঁটছড়ার, একনজরে দেখে নিন টিআরপি তালিকা

৭.২ নম্বর নিয়ে চতুর্থ স্থানে ‘নিম ফুলের মধু’ এবং পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙা বউ’ (৬.১)। ষষ্ঠ স্থানে রয়েছে ‘মেয়েবেলা’। একদিন আগেই জানা গিয়েছে রূপা গঙ্গোপাধ্যায় এই ধারাবাহিক ছেড়ে দিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে কি ধারাবাহিকে কোনও পরিবর্তন হবে, সেদিকে নজর থাকবে। এসপ্তাহের বড় চমক শ্রীমান ও পৃথ্বীরাজ। ‘খেলনা বাড়ি’ কে পিছনে ফেলে প্রথমবার স্লট লিড করল এই ধারাবাহিক। খড়ির মৃত্যুর পর গল্পে জেনারেশন গ্যাপ এসেছে, কিন্তু দর্শকদের সেভাবে দাগ কাটতে পারেনি নতুন চরিত্রগুলি। তবে সামান্য নম্বর বাড়ল ‘গাঁটছড়ার’। জায়গা করে নিয়েছে অষ্টম স্থানে। নবম স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’ ও ‘হরগৌরী পাইস হোটেল’। দশম স্থানেও রয়েছে দুটি ধারাবাহিক- ‘এক্কা দোক্কা’ ও ‘সোহাগ জল’।

নম্বর বাড়ল গাঁটছড়ার, একনজরে দেখে নিন টিআরপি তালিকা
নম্বর বাড়ল গাঁটছড়ার, একনজরে দেখে নিন টিআরপি তালিকা

এসপ্তাহের টিআরপি তালিকায় সেরা দশে নেই ‘রামপ্রসাদ’। ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর সব্যসাচী চৌধুরীর ‘কামব্যাক’ হিসেবেই ধরা হয়েছিল এই ধারাবাহিককে। কিন্তু শুরু থেকেই আশানুরূপ ফল করতে ব্যর্থ। অন্যদিকে, টানা তিন সপ্তাহ তালিকা থেকে বাদ ‘মিঠাই’। একসময়ের টপার দর্শকদের মনে জায়গা ধরে রাখতে পারল না? এরপর ‘মিঠাই’এর ভবিষ্যৎ কি হবে? স্লট পরিবর্তন হবে কি না তা এখনও জানা যায়নি।

নম্বর বাড়ল গাঁটছড়ার, একনজরে দেখে নিন টিআরপি তালিকা
নম্বর বাড়ল গাঁটছড়ার, একনজরে দেখে নিন টিআরপি তালিকা

নম্বর বাড়ল গাঁটছড়ার, একনজরে দেখে নিন টিআরপি তালিকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত