চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, দেবের সহকারীর বিরুদ্ধে আদালতে দায়ের মামলা

Ghatal: অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৮ লক্ষ ৮০ হাজার টাকা নিয়েছিলেন রমাপদ মান্না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিস্ফোরক অভিযোগ ঘাটালের বিদায়ী সাংসদ দেব ওরফে দীপক অধিকারীর সহকারী রমাপদ মান্নার বিরুদ্ধে। চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছেন তিনি, এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হল। নির্বাচনের আগে সহকারীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ প্রকাশ্যে আসায় কিছুটা অস্বস্তিতে দেব।

আরও পড়ুন: ছিলেন বিচারপতি, আজ নিজেই মামলাকারী! হাই কোর্টের দ্বারস্থ অভিজিৎ, কেন?

অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৮ লক্ষ ৮০ হাজার টাকা নিয়েছিলেন রমাপদ মান্না। তাঁকে সরকারি চাকরি পাইয়ে দেবেন বলে কথাও দেন। কিন্তু, সে চাকরি হয় না। এরপরই রমাপদর কাছ থেকে টাকা ফেরত চাইতে শুরু করেন অভিযোগকারী। টাকাও ফেরত দেননি রমাপদ।

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, দেবের সহকারীর বিরুদ্ধে আদালতে দায়ের মামলা
চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, দেবের সহকারীর বিরুদ্ধে আদালতে দায়ের মামলা

এরপর প্রথমে ঘাটাল থানায় রমাপদর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যান তিনি। সেক্ষেত্রেও অভিযোগ, দেবের সহকারীর বিরুদ্ধে মামলা নিতে অস্বীকার করে পুলিশ। অবশেষে আর কোনও উপায় না দেখে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি।

ghatal ps

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, দেবের সহকারীর বিরুদ্ধে আদালতে দায়ের মামলা

এই মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সেই ব্যক্তি। আগামী শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানির সম্ভাবনা। জানা যাচ্ছে, চন্দ্রকোণার ক্ষীরপাইয়ের এক বাসিন্দা মেয়ের চাকরির জন্য রমাপদ মান্নাকে টাকা দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতিমতো চাকরি না মেলায় থানায় অভিযোগ জানাতে যান।

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, দেবের সহকারীর বিরুদ্ধে আদালতে দায়ের মামলা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন