টলিপাড়ায় কানাঘুষো শোনা গিয়েছিল। নন্দী পিকচার্স নাকি অক্ষয় তৃতীয়ায় তাদের পরের ছবির আনুষ্ঠানিক ঘোষণা করতে চলেছে। শুক্রবার তেমনই আভাস মিলল। সূত্রের খবর, প্রযোজক প্রদীপ নন্দীর পরের ছবির পরিচালক সম্ভবত কৌশিক গঙ্গোপাধ্যায়। এবং আরও একবার তিনি নাকি পরিচালনা করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে।
আরও পড়ুন: ফের সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার, তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ



বিপরীতে আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? টলিউড সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না। সূত্রের খবর ‘দৃষ্টিকোণ’, ‘অযোগ্য’র পর এই নতুন ছবিতে কৌশিকের সঙ্গে ঋতুপর্ণা ও প্রসেনজিৎ হ্য়াটট্রিক করবেন। নয়ের দশকের মাঝামাঝি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির সফর শুরু হয়।

প্রথম ছবিই ছিল সুপারহিট। তার পর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’-এর মতো সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন দুজনে। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর বহুদিন একসঙ্গে কাজ করেননি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ। কিন্তু দুজনের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।


অযোগ্যর পর ফের ছবিতে এক সাথে ঋতুপর্ণা-প্রসেনজিৎ! পরিচালক কে

তার প্রমাণ ছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘প্রাক্তন’। উল্লেখ্য, এই নতুন ছবি নিয়ে এখন মুখ খুলেননি নায়িকা। পরিচালক কৌশিক। তবে ঋতুপর্ণা ও কৌশিক থাকায় অনেকে মনে করছেন সেখানে অবশ্যই প্রসেনজিতের থাকাটা সবাই ধরে নিয়েছেন।







