বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে তৃণমূলের বড় চমক বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ইউসুফ পাঠান। আজ, সোমবার চলছে সেই কেন্দ্রে ভোটগ্রহণ। আর ভোটের দিনেই ইউসুফ পাঠানের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখলেন কংগ্রেসের বিদায়ী সাংসদ। তাঁর কথায়, ১২ কোটি টাকা নিয়ে তৃণমূলের হয়ে ভোটযুদ্ধে এসেছেন ইউসুফ পাঠান।
আরও পড়ুন: তিন দফাতেই মোদিবাবু বুঝে গিয়েছে বিজেপির খেলা শেষ, বনগাঁ থেকে দাবি মমতার
টিভিনাইন বাংলায় দেওয়া একটি সাক্ষাৎকারে অধীর জানিয়েছেন, “আমার কাছে যা খবর অন কনট্র্যাক্ট ভোট করতে এসেছেন তৃণমূলের যিনি প্রার্থী। যেমন আইপিএল খেলতে যান শ্রীলঙ্কায় ৪ কোটি না ৫ কোটি টাকায়। আমার কাছে যা খবর, এখানে যে ভোট করতে এসেছেন তাতে ১২ কোটির চুক্তি হয়েছে। কনট্র্যাক্টে ভোট হচ্ছে।”

আজ, ১৩মে চতুর্থ দফায় দেশের ৯৬টি কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট হচ্ছে দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। যার মধ্যে এ রাজ্যের আটটি কেন্দ্রে চলছে ভোট। বহরমপুর, বোলপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল এবং বীরভূম। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

১২ কোটির বিনিময়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন ইউসুফ, ভোটের দিন বিস্ফোরক অধীর
সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। এখনও পর্যন্ত বহরমপুরে শান্তিপূর্ণভাবেই নির্বাচন হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি যে কারণে ধন্যবাদ জানিয়েছেন, জাতীয় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে। তবে, অন্যান্য কেন্দ্র মিলিয়ে ১ হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে।




