চুলের গোড়ায় ঘাম জমে দুর্গন্ধ চ্যাটচ্যাটে ভাব বাড়ছে, গরমে মেনে চলুন এই কটি টিপস

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রবল গরমে নাজেহাল মানুষ। জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা। এই সময় ত্বক ও চুলে নানা সমস্যা দেখা যায়। বিশেষ করে যাদের রোজ বাইরে বেরোতে হয় তাঁদের আরও অসুবিধার মধ্যে পড়তে হয়। মাথায় ধুলো, ঘাম জমে চিটচিটে ভাব, দুর্গন্ধ দেখা যায়। এই প্রচণ্ড গরমে চুলের যত্ন নেবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস (Hair Care Tips)

চুলের গোড়ায় ঘাম জমে দুর্গন্ধ চ্যাটচ্যাটে ভাব বাড়ছে, গরমে মেনে চলুন এই কটি টিপস

আরও পড়ুন: ‘দু নম্বর কম পেলেই ভালো হত, প্রথম হতাম না’, মুখের লোমের জন্য কুৎসিত ট্রোলিংয়ে ভেঙে পড়ছেন কিশোরী!

রোজ বাইরে বেরোনোর থাকলে নিয়মিত শ্যাম্পু (Shampoo) করতে হবে। একদিন অন্তর একদিন শ্যাম্পু করতে পারেন। সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করলে ভালো হয়। অতিরিক্ত তাপ শুষ্ক ও রুক্ষ করে দেয় চুলকে। শ্যাম্পু করার কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা আগে মাথায় তেল মাখুন। এটি চুলকে নরম ও স্বাস্থ্যকর করে তুলবে। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার করতে ভুলবেন না।

চুলের গোড়ায় ঘাম জমে দুর্গন্ধ চ্যাটচ্যাটে ভাব বাড়ছে, গরমে মেনে চলুন এই কটি টিপস
চুলের গোড়ায় ঘাম জমে দুর্গন্ধ চ্যাটচ্যাটে ভাব বাড়ছে, গরমে মেনে চলুন এই কটি টিপস

স্ক্যাল্পে ঘাম জমলে চুলকানি ও দুর্গন্ধের সমস্যা বাড়ায়। এর প্রতিকার হিসেবে অ্যালোভেরা জেল (Alovera Gel) ও চিনি দিয়ে স্ক্রাব তৈরি করে মাথায় মাখতে পারেন। সপ্তাহে একদিন এই টোটকা ব্যবহার করতে পারে।

চুলের গোড়ায় ঘাম জমে দুর্গন্ধ চ্যাটচ্যাটে ভাব বাড়ছে, গরমে মেনে চলুন এই কটি টিপস

চুলের গোড়ায় ঘাম জমে দুর্গন্ধ চ্যাটচ্যাটে ভাব বাড়ছে, গরমে মেনে চলুন এই কটি টিপস

সপ্তাহে একদিন বরফগলা জল দিয়ে চুল পরিষ্কার করবেন। এটি চুলকে ফ্রিজিনেসের (Frizzy Hair) হাত থেকে রক্ষা করবে। চুলের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করবে। সপ্তাহে একদিন স্ক্যাল্পে টক দই মাখুন। কমপক্ষে ২০ মিনিটের জন্য চুলে রেখে ধুয়ে ফেলুন। এরফলে চুল দ্রুত গজাতে সাহায্য করবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর