১০ বছরে তিনি কেন মিডিয়ার সামনে আসেননি? অবশেষে উত্তর দিলেন প্রধানমন্ত্রী

Narendra Modi: এখন একজন ব্যক্তিকে যদি কোনও কিছু নিয়ে উত্তর দিতে হয়, তিনি মিডিয়া ছাড়াই তার মতামত স্পষ্টভাবে জানাতে পারবেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশের প্রধানমন্ত্রী তিনি, দীর্ঘ ১০ বছর ধরে তিনি রয়েছেন এই পদে। শুধু তাই নয় বিভিন্ন বিদেশী সংস্থার রিপোর্টে তিনি বিশ্বের পপুলার প্রধানমন্ত্রী হিসেবে বহুবার উঠে এসেছেন। এহেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো পর্যন্ত কোন সাংবাদিক সম্মেলন করেননি। হাতে গোনা কয়েকটি সাক্ষাৎকার ছাড়া তিনি সেই ভাবে কখনো মিডিয়ার সামনে আসেননি। এই নিয়ে তাঁর বিরুধে কম অভিযোগ করেননি বিরোধীরা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, অভিজিতকে শো-কজ করল কমিশন

- Advertisement -
১০ বছরে তিনি কেন মিডিয়ার সামনে আসেননি? অবশেষে উত্তর দিলেন প্রধানমন্ত্রী
১০ বছরে তিনি কেন মিডিয়ার সামনে আসেননি? অবশেষে উত্তর দিলেন প্রধানমন্ত্রী

তবুও এই দশ বছরে তিনি মিডিয়ার সামনে আসেননি। আর এবার সেই প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী। এক সাক্ষাৎকারে তিনি এই প্রশ্নের উত্তরে বলেন, ‘আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। আমি গরিব মানুষদের বাড়ি যেতে চাই। আমি বিজ্ঞানভবনে গিয়েও ফিতে কেটে ছবি তুলতে পারি। কিন্তু আমি তা করি না। আমি ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রামে চলে যাই। ছোট প্রকল্পের জন্য কাজ করি’।

modi3 3

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘আমি এক নতুন কর্মসংস্কৃতি এনেছি। সংবাদমাধ্যমের তা পছন্দ হলে বলবে, না হলে বলবে না। সংবাদমাধ্যম এখন আর কোনও আলাদা সত্ত্বা নয়। তাদের নিরপেক্ষতা প্রশ্নাতীত নয়।

১০ বছরে তিনি কেন মিডিয়ার সামনে আসেননি? অবশেষে উত্তর দিলেন প্রধানমন্ত্রী

modi1 4

- Advertisement -

আগে জনগণের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় ছিল সংবাদমাধ্যম কিন্তু এখন সোশাল মিডিয়ার দৌলতে সেখানেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। এখন একজন ব্যক্তিকে যদি কোনও কিছু নিয়ে উত্তর দিতে হয়, তিনি মিডিয়া ছাড়াই তার মতামত স্পষ্টভাবে জানাতে পারবেন’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর