মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, অভিজিতকে শো-কজ করল কমিশন

দিন কয়েক আগে নির্বাচনের প্রচারসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দিন কয়েক আগে নির্বাচনের প্রচারসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল কংগ্রেস। এবার কমিশনের তরফে অভিজিতকে শো-কজ করল।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীর টাকা ফেরত দিলেন দেব, বুধবার সন্ধ্যায় টাকা ফেরত পান ওই ব্যক্তি

বুধবার হলদিয়ার চৈতন্যপুরে একটি সভা থেকে মুখ্যমন্ত্রীর নামে তীব্র আক্রমণ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তৃণমূল বলছে, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়! তোমার হাতে কেউ ৮ লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়, কেউ ১০ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়! কেন তোমার দাম ১০ লক্ষ টাকা? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করাও বলে?”

মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, অভিজিতকে শো-কজ করল কমিশন
মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, অভিজিতকে শো-কজ করল কমিশন

সঙ্গে তিনি আরও বলেন, “আর রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে, আমাদের প্রার্থী। সে জন্য তাঁকে ২০০০ টাকায় কেনা যায়? একজন মহিলা হয়ে উনি এক মহিলা সম্পর্কে এ কথা বলেন কী করে? উনি আদৌ মহিলা কি না তা নিয়ে সন্দেহ আছে আমার!”

মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, অভিজিতকে শো-কজ করল কমিশন

মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, অভিজিতকে শো-কজ করল কমিশন

এবার কমিশনের পরযবেক্ষণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন তা সর্বার্থে বিচারবুদ্ধিহীন, শালীনতার সীমালঙ্ঘনকারী এবং কুরুচিকর। ফলে, ‘দোষী’ হলেন ‘বিচারপতি’। কমিশন আগামী সোমবার, ২০ মে, বিকেল ৫টার মধ্যে অভিজিৎকে তাঁর এই আচরণের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে।

মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, অভিজিতকে শো-কজ করল কমিশন

যদি তিনি সময়ের মধ্যে নোটিসের জবাব না দেন, তবে কমিশন ধরে নেবে এ ব্যাপারে তাঁর কিছু বলার নেই এবং পরবর্তী কালে তার ভিত্তিতেই অভিজিতের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের দায়ে পদক্ষেপ করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত