চাকরিপ্রার্থীর টাকা ফেরত দিলেন দেব, বুধবার সন্ধ্যায় টাকা ফেরত পান ওই ব্যক্তি

DEV: প্রায় দুই লক্ষ টাকা দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন ক্ষীরপাই পুরসভার ওই বাসিন্দা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেব ঘনিষ্ঠের বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। এরই মাঝে একই কল রেকর্ডিং ফাঁস করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। যেখানে শোনা যাচ্ছে, অভিযোগ পাওয়ামাত্রই দেব বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: নন্দীগ্রামে ভোট লুঠের অভিযোগ, নাম না করে শুভেন্দুকে বদলার হুঁশিয়ারি মমতার

dev1 3

ওই কল রেকর্ডিংকে হাতিয়ার করেই দেবকে আক্রমণ শানাচ্ছে বিজেপি। তবে সূত্রের খবর, অভিযোগকারী ইতিমধ্যেই টাকা ফেরত পেয়েছেন। মেয়ের চাকরির জন‌্য দেব-ঘনিষ্ঠ রামপদ মান্নাকে এজেন্ট মারফত টাকা দিয়ে ফেরত পেলেন গঙ্গেশ সাঁতরা।

dev3 2

তিনি প্রায় দুই লক্ষ টাকা দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন ক্ষীরপাই পুরসভার ওই বাসিন্দা। টাকা ফেরত বা চাকরি, কোনওটাই না হওয়ায় পুলিশে অভিযোগ করেছিলেন গঙ্গেশ সাঁতরা নামে ওই ব‌্যক্তি। এরপরেই চাঞ্চল‌্য ছড়ায় রাজনৈতিক মহলে।

চাকরিপ্রার্থীর টাকা ফেরত দিলেন দেব, বুধবার সন্ধ্যায় টাকা ফেরত পান ওই ব্যক্তি

dev2 2

এই ঘটনা নিয়ে দেব জানান যে যতক্ষণ না দোষ প্রমাণিত হয় ততক্ষণ আমি রামের পাশে। এই ঘটনা সত‌্য হলে শাস্তি পেতে হবে রামকে। অবশেষে যে এজেন্টের মাধ‌্যমে টাকা দিয়েছিলেন সেই ব‌্যক্তি বুধবার সন্ধ‌্যায় গঙ্গেশবাবুর বাড়িতে গিয়ে ওই টাকা ফেরত দিয়ে আসেন বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন