রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে

Kedarnath-Badrinath Temple: ভিড়ের চাপে দিন দুই আগেই বন্ধ করা হয়েছিল অফলাইন রেজিস্ট্রেশন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

খুলে গিয়েছে কেদারনাথ, বদ্রীনাথ মন্দিরের দরজা। আর চারধাম যাত্রা শুরু হতেই নেমেছে পূণ্যার্থীদের ঢল। তবে এই চারধাম যাত্রায় বিপদও ঘটছে। গত ৫ দিনেই কমপক্ষে ১১ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। ভিড়ের চাপে দিন দুই আগেই বন্ধ করা হয়েছিল অফলাইন রেজিস্ট্রেশন। এবার আরও বড় সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার।

আরও পড়ুন: ১০ বছরে তিনি কেন মিডিয়ার সামনে আসেননি? অবশেষে উত্তর দিলেন প্রধানমন্ত্রী

- Advertisement -

bodri

আপাতত বন্ধ করে দেওয়া হল ভিআইপি দর্শন। একইসঙ্গে ভিডিয়োগ্রাফি ও রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্দির চত্বরের ৫০ মিটারের মধ্যে ভিডিয়োগ্রাফি ও রিলস বানানো ব্যান করে দেওয়া হয়েছে। এর কারণ হিসাবে জানানো হয়েছে, ভিডিয়ো বা রিলস বানানোর ঠেলায় মন্দিরের এক জায়গায় অনেকে ভিড় করছেন।

kedarnath2

এর ফলে পুণ্য়ার্থীদের দর্শনে সমস্যা হচ্ছে। ভক্তদের কথা মাথায় রেখেই মন্দিরের ৫০ মিটারের মধ্যে ভিডিয়ো ও রিলস বানানো সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১০ মে থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে।

- Advertisement -

রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে

রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে
রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে

প্রথম ৬ দিনেই দেশ-বিদেশ থেকে ৩ লক্ষ ৩৪ হাজার ৭৩২ জন দর্শন করেছেন। আরও ২ লক্ষ ৭০ হাজার পুণ্যার্থী নিজেদের নাম রেজিস্টার করেছেন দর্শনের জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর