রোদে সানস্ক্রিন ছাড়া ভুলেও বাইরে বেরোবেন না, চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন

Sunscreen: সূর্যের ক্ষতিকারক ইউভি রে-র হাত থেকে সুরক্ষিত রাখে সানস্ক্রিন। এটি ত্বকের উপর সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। এসপিএফ দেখে সানস্ক্রিন ব্যবহার করা উচিৎ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এপ্রিলেই রোদের তেজে নাজেহাল অবস্থা সকলের। সকাল থেকেই মাথার উপর সূর্যর তেজ অস্বস্তি ধরিয়ে দেয়। এই সময় বাড়ির বাইরে বেরোতে হলে সানস্ক্রিন ব্যবহার করতে একদম ভুলবেন না। অনেকরই গরমে মুখে যেকোনও ক্রিম মাখলে ঘাম হয়, তা সত্ত্বেও ত্বক বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। তবে বাজারে আকাশছোঁয়া দাম সানস্ক্রিনের (Homemade Sunscreen)। এর সমাধানও আছে। বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন এই সামার এসেন্সিয়াল।

রোদে সানস্ক্রিন ছাড়া ভুলেও বাইরে বেরোবেন না, চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন

আরও পড়ুন: তাপপ্রবাহ থেকে এখনই স্বস্তি নেই, আরও চড়বে পারদ, একাধিক জেলায় জারি সতর্কতা

জেনে নিন রোদে বেরোনোর আগে কেন সানস্ক্রিন ব্যবহার করা উচিৎ? বিশেষজ্ঞেরা বলেন, সূর্যের ক্ষতিকারক ইউভি রে-র হাত থেকে সুরক্ষিত রাখে সানস্ক্রিন। এটি ত্বকের উপর সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। এসপিএফ দেখে সানস্ক্রিন ব্যবহার করা উচিৎ। এসপিএফ ১৫ থেকে শুরু করে এসপিএফ ১০০ পর্যন্ত সানস্ক্রিন পাওয়া যায় বাজারে। এইসময় রোদের যা তেজ তাতে ৩০ থেকে ৫০ এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এই মাত্রায় ত্বকে ৯৫ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত সুরক্ষা প্রদান করে।

রোদে সানস্ক্রিন ছাড়া ভুলেও বাইরে বেরোবেন না, চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন

বাড়িতে সানস্ক্রিন বানাবেন কীভাবে?
নারকেল তেল, শিয়া বাটার, মোম, জিঙ্ক অক্সাইড, ইউক্যালিপ্টাস অয়েল, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, ভিটামিন ই অয়েল, জোজোবা অয়েল।

রোদে সানস্ক্রিন ছাড়া ভুলেও বাইরে বেরোবেন না, চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন

রোদে সানস্ক্রিন ছাড়া ভুলেও বাইরে বেরোবেন না, চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন
রোদে সানস্ক্রিন ছাড়া ভুলেও বাইরে বেরোবেন না, চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন

প্রথমে একটি বড় কাচের বাটিতে জল নিয়ে তার মধ্যে একটি ছোট বাটি বসিয়ে দিন। তার মধ্যে হাফ কাপ নারকেল তেল, হাফ কাপ শিয়া বাটার, ১ টেবিল চামচ মোম, ২ ফোঁটা জোজোবা অয়েল একসঙ্গে গলিয়ে নিন। এরপর এতে ২ টেবিল চামচ জিঙ্ক অক্সাইড মেশাতে হবে। মিশ্রণটি ভালো করে নেড়ে নিতে হবে। এরপর ইউক্যালিপ্টাস অয়েল, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, ভিটামিন ই অয়েল ২-৩ ফোঁটা করে দিয়ে দিন। মিশ্রণটি ঘরের তাপমাত্রায় এসে ফেটিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল হোম মেড সানস্ক্রিন। এবার এটি কাঁচের শিশিতে ভরে সংরক্ষণ করুন। এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো আসবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত