তাপপ্রবাহ থেকে এখনই স্বস্তি নেই, আরও চড়বে পারদ, একাধিক জেলায় জারি সতর্কতা

Weather: বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না বেরোনোর পরামর্শ আবহাওয়া দফতরের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। সকাল থেকেই চড়া রোদ, বাড়ছে অস্বস্তি। এখনই এই গরম থেকে মুক্তি নেই। আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। একাধিক জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আজ কেমন থাকবে আবহাওয়া (Weather Update)? কী বলছে হাওয়া অফিস?

তাপপ্রবাহ থেকে এখনই স্বস্তি নেই, আরও চড়বে পারদ, একাধিক জেলায় জারি সতর্কতা

আরও পড়ুন: ‘জয়-শ্রী-রাম হোক বা জয়-বাংলা..’, ঘাটালের হাইভোল্টেজ ভোটের আগে মনের কথা শেয়ার করলেন দেব

আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। গতকাল অর্থাৎ ১৬ এপ্রিল থেকেই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া তাপপ্রবাহের কবলে পড়ে গিয়েছে। বুধবার এই জেলাগুলির সঙ্গে বীরভূমেও তাপপ্রবাহ শুরু হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই পারদ ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে। এর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।

তাপপ্রবাহ থেকে এখনই স্বস্তি নেই, আরও চড়বে পারদ, একাধিক জেলায় জারি সতর্কতা

গরমের দহনজ্বালার মধ্যেই কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে মুর্শিদাবাদ ও নদিয়া জেলা। বৃহস্পতিবার ও শুক্রবার কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতাতেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির কাছাকাছি। প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না বেরোনোর পরামর্শ আবহাওয়া দফতরের।

তাপপ্রবাহ থেকে এখনই স্বস্তি নেই, আরও চড়বে পারদ, একাধিক জেলায় জারি সতর্কতা

তাপপ্রবাহ থেকে এখনই স্বস্তি নেই, আরও চড়বে পারদ, একাধিক জেলায় জারি সতর্কতা
তাপপ্রবাহ থেকে এখনই স্বস্তি নেই, আরও চড়বে পারদ, একাধিক জেলায় জারি সতর্কতা

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং , কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নীচের তিন জেলায় অর্থাৎ মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত