বাংলা বুঝতে অসুবিধা? সাঁওতালি ভাষা শিখে নেব, ঝাড়গ্রামকে আশ্বাস দিলেন মমতা

Mamata Banerjee: শুক্রবার গোপীবল্লভপুরে ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সোরনের সমর্থনে সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অঞ্চল মূলত আদিবাসী অধ্যুষিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুক্রবার গোপীবল্লভপুরে ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সোরনের সমর্থনে সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অঞ্চল মূলত আদিবাসী অধ্যুষিত। সেই কারণেই তৃণমূল সুপ্রিমো এদিন বললেন, বাংলা বুঝতে অসুবিধা? আমি ধীরে ধীরে সাঁওতালি ভাষা শিখে নেব।

আরও পড়ুন: রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে সাঁওতালি ভাষাকে গুরুত্ব দেবার চেষ্টা করেছেন। এখন বিভিন্ন পরীক্ষাও দেওয়া যায় অলচিকি ভাষায়। এবারের লোকসভা ভোটেও ঝাড়গ্রামে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে সাঁওতালি ভাষার সাহিত্যিক, পদ্ম পুরস্কারপ্রাপ্ত কালীপদ সোরেনকে। তাঁর সমর্থনেই শুক্রবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলা বুঝতে অসুবিধা? সাঁওতালি ভাষা শিখে নেব, কাদের আশ্বাস দিলেন মমতা?

জঙ্গলমহলবাসীর উদ্দেশে মমতার বক্তব্য, ”বাংলা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? আমি ধীরে ধীরে সাঁওতালি ভাষাটা শিখে নেব। অলচিকিটা একটু শক্ত আছে। তবে আমি শিখে নেব।”

বাংলা বুঝতে অসুবিধা? সাঁওতালি ভাষা শিখে নেব, কাদের আশ্বাস দিলেন মমতা?

বাংলা বুঝতে অসুবিধা? সাঁওতালি ভাষা শিখে নেব, কাদের আশ্বাস দিলেন মমতা?

আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ঝাড়গ্রামে ভোট। এই আসন ২০১৯ সালে বিজেপির দখলে যায়। কিন্তু সেবারের জয়ী সাংসদ কুনার হেমব্রম রাজনীতি থেকে সরে এসেছেন। ফলে বিজেপি প্রার্থী করেছে প্রণৎ টুডুকে। লড়াইয়ে রয়েছেন সিপিআইএম-এর সোনামণি টুডুও। তৃণমূল চাইবে তাঁদের আসন পুনরুদ্ধার করতে। পারবে কী? উত্তর জানা যাবে আগামী ৪ জুন।

বাংলা বুঝতে অসুবিধা? সাঁওতালি ভাষা শিখে নেব, কাদের আশ্বাস দিলেন মমতা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর