নজরবন্দি ব্যুরো: দেশে ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা। সামনেই বড়দিন ও বর্ষবরণ আর সেই সময় বিভিন্ন জায়গাতে বাড়বে ভিড় আর সেই অবস্থায় করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট JN.1 (Sub-variant JN.1) বিস্তার ঘতাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) তরফে জানানো হয়, গত ২৪ ঘণ্টাতেই দেশের করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন মানুষ।
আরও পড়ুন: লোকসভার আগে ঘর গোছাতে ব্যস্ত বঙ্গ বিজেপি, বড় দায়িত্ব পেলেন তারকা বিধায়ক হিরণ

চলতি বছরে এটাই এখন পর্যন্ত সব চেয়ে বেশি আক্রন্তের সংখ্যা। আর সব মিলিয়ে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হল ৩৪২০। একদিনে এই ভাইরাস প্রাণ হারিয়েছেন ৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে দেশের ১৭ টি রাজ্যে বেড়েছে করোনার (Corona virus) প্রকোপ।

এদের মধ্যে এক নম্বরে রয়েছে কেরালা। সেখানে সংক্রমিত ২৬৬ জন। কর্ণাটকে ৭০ জন, মহারাষ্ট্রে ১৫ জন, তামিলনাড়ু তে ১৩ ও গুজরাটে ১২ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার কারণে মৃত্যু হয়েছে ৪ জন।
ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।



