পশ্চিমবঙ্গে ফের করোনার বাড়বাড়ন্ত! গত এক সপ্তাহে রাজ্যে করোনা আক্রান্ত ১১ জনের খোঁজ মিলেছে। বেশ কয়েকজনের অবস্থা স্থিতিশীল হলেও সতর্কতা জারি স্বাস্থ্য দপ্তরের।
একদিকে যখন বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু তখন অন্যদিকে চাহিদা বাড়ছে ICU বেডের। জানা গিয়েছে এম আর বাঙুর হাসপাতালে ৭৮টি ICU বেডের মধ্যে রোগী ভর্তি রয়েছে ৬৬টিতে। বেলেঘাটা আইডির ৩৩টি ICU বেডের মধ্যে রোগী রয়েছে ২০টিতে।
করোনা রুখতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। ফের লকডাউন হতে পারে রাজ্যে। সূত্রের খবর, নজিরবিহীন সংক্রমণের চেন ভাঙতে এবং চিকিৎসকদের পরামর্শ মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, এই মুহুর্তে প্রতি পাঁচজনের একজন পজিটিভ!