দুর্গাপুজোর মত এবার লক্ষ্মী পুজোতেও অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুর্গাপুজোর মত এবার লক্ষ্মী পুজোতে ও অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।সেদিন মোট ২১৪ টি মেট্রো চলবে। গতকাল এই কথা জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। লক্ষ্মী পুজোর দিন অর্থাত্‍ ২০ অক্টোবর, বুধবার নর্থ-সাউথ লাইনে সারাদিনে চলবে ১০৭ টি আপ ও ১০৭ টি ডাউন মেট্রো।

আরও পড়ুনঃকোভিড টিকাকরনে ৯৮ কোটি পাড় করল ভারত

তবেএদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো ক্ষেত্রে সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। যাত্রার সময় এখনও স্মার্ট কার্ড থাকা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।বুধবার মোট ২১৪টির মধ্যে ১৫১টি পরিষেবা চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে। তার মধ্যে ৭৫টি আপ ও ৭৬টি ডাউন ট্রেন হবে।
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আপ লাইনে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে ৭ মিনিটের।ডাউন লাইনে সকাল ৯টা ১ মিনিট থেকে বেলা ১১টা ২১ মিনিট পর্যন্ত দুটি পরিষেবার মধ্যে ব্যবধান থাকবে ৭ মিনিটের।

দুর্গাপুজোর মত এবার লক্ষ্মী পুজোতেও অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ

দুর্গাপুজোর মত এবার লক্ষ্মী পুজোতেও অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ
চলবে অতিরিক্ত মেট্রো
ঠিক একই ভাবে সন্ধেবেলায় ৪টে ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২৮ মিনিট পর্যন্ত আপ লাইনে দুটি পরিষেবার ব্যবধান থাকবে ৭ মিনিটের। আবার ডাউন লাইনে বিকেল ৪টে ৪১ মিনিট থেকে রাত ৮টা ৪ মিনিট পর্যন্ত ডাউন লাইনে ৭ মিনিটের ব্যবধানে দুটি ট্রেন চলবে।
দুর্গাপুজোর মত এবার লক্ষ্মী পুজোতেও অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর