Covid19: রাজ্যে বাড়ছে ICU বেডের চাহিদা, ৭ দিনে ২৫২ জন মৃত্যু নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার তৃতীয় ঢেউকে যতটা হালকা ভাবে নেওয়া হয়েছিল ততটা যে সে একেবারেই নয় তা বুঝিয়ে দিচ্ছে পরিসংখ্যান। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে যতটা অক্সিজেনের সংকট দেখান গিয়েছিল এবার তেমন না হলেও বাংলায় চলছে মৃত্যু মিছিল। রাজ্যে গত ৭ দিনে ২৫২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতালে ভর্তির সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে ICU বেডের চাহিদা।

আরও পড়ুনঃ সুভাষ ভৌমিকের মূর্তি বসবে ইস্টবেঙ্গলে, হাতে থাকবে আশিয়ান কাপ!

সরকারি ও বেসরকারি হাসপাতালে কার্যত একই অবস্থা। কোভিডের বাড়বাড়ন্ত পরিস্থিতিতে উদ্বিগ্ন চিকিত্‍সকদের একাংশ। সংক্রমণ খানিকটা কমলেও, দৈনিক মৃতের সংখ্যা ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এক সপ্তাহ ধরে রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০-এর ওপরেই রয়েছে। গত ২৪ ঘন্টাতেও মৃত্যু হয়েছে ৩৫ জনের। সব থেকে খারাপ অবস্থা কলকাতার। তবে শেষ বুলেটিন অনুযায়ী গতকাল হাওড়া মৃত্যু হয়েছে ১১ জনের!

icu

একদিকে যখন বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু তখন অন্যদিকে চাহিদা বাড়ছে ICU বেডের। জানা গিয়েছে এম আর বাঙুর হাসপাতালে ৭৮টি ICU বেডের মধ্যে রোগী ভর্তি রয়েছে ৬৬টিতে। বেলেঘাটা আইডির ৩৩টি ICU বেডের মধ্যে রোগী রয়েছে ২০টিতে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮০ টি ICU বেডের মধ্যে ২৫টি ICU বেডে রোগী ভর্তি রয়েছেন।

রাজ্যে বাড়ছে ICU বেডের চাহিদা, ৭ দিনে ২৫২ জন মৃত্যু নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা

রাজ্যে বাড়ছে ICU বেডের চাহিদা, ৭ দিনে ২৫২ জন মৃত্যু নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা
রাজ্যে বাড়ছে ICU বেডের চাহিদা, ৭ দিনে ২৫২ জন মৃত্যু নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা

বেসরকারি ক্ষেত্রেও অবস্থা কার্যত একই। আমরি হাসপাতালে মোট ১৩৩টি কোভিড ICU বেডের ১২২টিতে এই মুহুর্তে রোগী ভর্তি রয়েছেন। পিয়ারলেস হাসপাতালের ১১টি ICU বেডের মধ্যে ৮টি ভর্তি। অ্যাপোলো হাসপাতালের ৩০টি ICU বেডের মধ্যে সবকটি ভর্তি। মেডিকা হাসপাতালে ৫৫ টি ICU বেডের সবকটিই ভর্তি রয়েছে। ফর্টিস হাসপাতালের ৩০ টি বেডের ৩০ টিই ভর্ত্। পাশাপশি উডল্যান্ডস হাসপাতালৎ ১৫ টি ICU বেড রয়েছে যার সবকটিতেই কোভিড আক্রান্তরা ভর্তি রয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত