করোনা রুখতে নয়া উদ্যোগ, ২৯ এপ্রিলের পর থেকে লক ডাউনের পথে রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা রুখতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। ফের লকডাউন হতে পারে রাজ্যে। তবে তা ২৯শে এপ্রিলের পর। সূত্রের খবর, নজিরবিহীন সংক্রমণের চেন ভাঙতে এবং চিকিৎসকদের পরামর্শ মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, এই মুহুর্তে প্রতি পাঁচজনের একজন পজিটিভ! নজিরবিহীন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বাংলা। ২৫ এপ্রিল রাজ্যে সংক্রমিতের সংখ্যা যেখানে ১৬ হাজার ছুঁইছুঁই, সেখানে ঠিক এক মাস আগে গত ২৫ মার্চ নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ৫১৬ জন। অর্থাৎ, সংক্রমণের সংখ্যাটা ছিল ৩১ গুণ কম।

Big Breaking: বাংলায় কার্ফু, বাড়িতে মাস্ক পরার সময় এসেছে, নবান্নে চিঠি কেন্দ্রের।

Shamim Ahamed Ads

একমাস আগে রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৫০ জন। আর এদিন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮০০ জন। এটাই ভাবাচ্ছে প্রশাসন কে। লকডাউন না চাইলেও পরিস্থিতির বাধ্যবাধকতা সেই দিকেই নিয়ে যাচ্ছে। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার এদিন বলেছেন, “এই মুহূর্তে সবার টেস্ট করলে হয়তো দেখা যাবে রাজ্যে পাঁচজনের মধ্যে একজন পজিটিভ।” চিকিৎসক কুণাল সরকার বলেছেন, “এই মুহূর্তে সংক্রমিতের সংখ্যাটা রূপক-মাত্র। আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি।” পরামর্শ হিসেবে চিকিৎসকরা বলছেন, সামান্যতম উপসর্গ থাকলেও টেস্ট করান।

করোনা রুখতে টেস্ট দরকার বলছেন চিকিৎসকরা। কিন্তু টেস্ট করাতে এখনও নাকাল হতে হচ্ছে বঙ্গবাসীকে। তারপর সামাজিক ভাবে বিচ্যুত হওয়ার ভয় আরও বাড়াচ্ছে সংক্রমণের আশঙ্কা। এদিকে, বাংলায় এখনো অক্সিজেনের ঘাটতি না ঘটলেও পড়শি রাজ্য দেখে কোনরকম রিস্ক নিতে চাইছে না চিকিৎসক মহল। অনেক সংখ্যক রোগী ভর্তি থাকায় কলকাতা মেডিক্যাল কলেজেও এই মুহূর্তে প্রবল চাহিদা রয়েছে অক্সিজেনের। দেশের বিভিন্ন রাজ্যের সংকটময় পরিস্থিতি দেখে তাই ভয়াবহ কিছু ঘটার আগেই শিক্ষা নিতে চাইছে কলকাতা মেডিক্যাল। সূত্রের খবর অক্সিজেনের চাহিদা পূরণ করতে ৫ হাজার লিটারের অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা করা হয়েছে। সেখান থেকেই পাইপলাইনের মাধ্যমে যুক্ত থাকবে সমস্ত কোভিড ওয়ার্ড।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় ৬৮ টি মৃত্যু, কম টেস্টেই রেকর্ডভাঙা সংক্রমণ বাংলায়।

উল্লেখ্য, গতকালের বুলেটিন অনুযায়ী রাজ্যে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮৮৯ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৪৩ হাজার ৯৫০ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৮৮ হাজার ৮০০ জন। আজ করোনা কেড়ে নিল ৫৭ টি প্রাণ। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৯৪১ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৪০৭ জন। সূত্রের খবর করোনার এই বাড়বাড়ন্ত রুখতে ২৯ এপ্রিলের পর সাময়িক লকডাউনের পথে হাঁটতে পারে রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত