করোনা স্বস্তি সারা বাংলায়, ২৪ ঘন্টায় ১১১ আক্রান্ত নিয়ে ছন্দে ফিরছে কলকাতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা স্বস্তি সারা বাংলায়, ২৪ ঘন্টায় ১১১ আক্রান্ত নিয়ে ছন্দে ফিরছে কলকাতা। গত কয়েকদিনের পরম্পরা বজায় রেখে ক্রমশই কমছে সংক্রমণের তীব্রতা। কমছে মৃত্যু সংখ্যাও। রাজ্যের ১৪ টি জেলায় কারও করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়নি এদিন। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সর্বত্র কমেছে করোনা ভাইরাসের দাপট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জারি থাকা কঠোর বিধিনিষেধে কিছুটা ছাড় দিলেও ১৫ই জুলাই পর্যন্ত জারি রয়েছে একাধিক বিধি নিষেধ।

আরও পড়ুনঃ শুভেন্দুকে এখনই গ্রেফতার করতে হবে, ইতিহাস সাক্ষী রেখে ‘ব্রম্ভাস্ত্র’ প্রয়োগ কুণালের!

এদিকে রাজ্যের সব থেকে সংক্রামিত দুই জেলা কলকাতা এবং উত্তর ২৪ পরগণায় স্বস্তি ফিরে এসেছে। গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণা জেলাতে মোট সংক্রামিত হয়েছেন ১৭২ জন, মৃত্যু হয়েছে ৬ জনের। পাশাপাশি কলকাতা জেলার ক্ষেত্রে মোট সংক্রামিতের সংখ্যা ১১১ জন। কলকাতায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। এদিন রাজ্যে শতাধিক সংক্রমণ ধরা পড়েছে রাজ্যের ৪টি জেলায়। কলকাতা, উত্তর ২৪ পরগণা বাদ দিয়ে শুধুমাত্র দার্জিলিং এবং পূর্ব মেদিনীপুরে। পাহাড়ি জেলায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১২২ জন। এবং মৃত্যু হয়েছে ৩ জনের। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। তবে কারও মৃত্যু হয়নি এদিন।

করোনা স্বস্তি সারা বাংলায়, সার্বিক ভাবে রাজ্য জুড়ে গত ২৪ ঘন্টায় সংক্রামিত হয়েছেন মোট ১ হাজার ২৯৭ জন। যা নিয়ে পশ্চিমবঙ্গে করোনার দুই ঢেউ মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫ হাজার ৩৯৪ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৭৭ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে অনেকটাই বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৪ লক্ষ ৬৮ হাজার ৮১৫ জন।

বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৭৯৯ জনের। যার মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ২০ জন। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ৫২ হাজার ২২৪। ৪ জুলাই রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার ৮৪ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৭.৫৭ শতাংশ। দেখুন সার্বিক পরিসংখ্যান।

Corona Bulletin of West Bengal (District Wise)
Corona Bulletin of West Bengal (District Wise)
Corona Bulletin of West Bengal
Corona Bulletin of West Bengal

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত