শুভেন্দুকে এখনই গ্রেফতার করতে হবে, ইতিহাস সাক্ষী রেখে ‘ব্রম্ভাস্ত্র’ প্রয়োগ কুণালের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দুকে এখনই গ্রেফতার করতে হবে, ইতিহাস খুঁজে ‘ব্রম্ভাস্ত্র’ প্রয়োগ করলেন কুণাল ঘোষ! সলিসিটার জেনারেল তুষার মেহতা নারদা মামলায় সিবিআই পক্ষের আইনজীবী। কয়েকদিন আগেই বিজেপি নেতৃত্বের ডাকে দিল্লি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তারপর সেখান থেকে তিনি যান তুষার বাবুর কাছে। সেখানে গিয়ে আলোচনা করেন তিনি। আর তারপর থেকেই তুষার মেহতার সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের বিষয় নিয়েই শুরু হয়ে বিতর্ক।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ত্রিপাঠী, সুর বদল নন্দীগ্রামের নগেন্দ্রর!

রাজ্যের শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় একজন অভিযুক্ত কিভাবে সলিসিটার জেনারেলের সঙ্গে বৈঠক করেন। এই ঘটনায় তৃনমূলের পক্ষ থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হয়। চিঠিতে, সিবিআই সলিসিটর জেনারেল তুষার মেহতাকে পদ থেকে সরানোর দাবি জানানো হয়েছে। তৃনমুলের তিন সাংসদ মিলিত ভাবে এই চিঠি দিয়েছেন প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদীকে। ডেরেক ও ব্রায়েন, সুখেন্দু শেখর রায় এবং মহুয়া মিত্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে কিভাবে একজন অভিযুক্ত খোদ সলিসিটর জেনারেলের সাথে বৈঠক করেন?

সংবাদমাধ্যমে তৃনমূলের চিঠি প্রকাশিত হওার পর নড়েচড়ে বসেছেন তুষার। ‘বাড়িতে এলেও শুভেন্দুর সাথে বৈঠক করিনি’, বলে চাপের মুখে শুভেন্দুর সাথে বৈঠকের কথাই অস্বীকার করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। শুভেন্দুর সঙ্গে বৈঠকের কথা বেমালুম অস্বীকার করে তুষারের দাবি, শুভেন্দু তাঁর বাড়িতে এসেছিলেন ঠিকই, কিন্তু তাঁর সঙ্গে কোনও বৈঠক হয়নি। সেই সময় তিনি অন্য বৈঠকে ব্যস্ত ছিলেন। তুষার আরও বলেছেন, তাঁর আপ্তসহায়ক শুভেন্দুকে অপেক্ষা করতে বলেন। কিন্তু কোনও বৈঠক হয়নি। এর জন্য শুভেন্দুর কাছে দুঃখপ্রকাশও করেন তিনি। মেহতার সেই বিবৃতির পরিপ্রেক্ষিতেই মেহতার বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকশ্যে আনার দাবি জানিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়।

এদিকে সুর চড়িয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও। শুভেন্দুকে এখনই গ্রেফতার করতে হবে, দাবি জানিয়ে ইতিহাস খুঁজে ‘ব্রম্ভাস্ত্র’ প্রয়োগ করেছেন কুণাল! এদিন সন্ধ্যেয় ট্যুইট করে কুণাল ঘোষ লিখেছেন, “কয়লা ব্লক কান্ডে এক অভিযুক্তের সঙ্গে বৈঠকের অভিযোগে Ex CBI chief রঞ্জিত সিনহার বিরুদ্ধে তদন্তের নির্দেশ হয়েছিল। তাহলে নারদের CBI FIR named শুভেন্দু SG+CBI আইনজীবী তুষার মেহতার বাড়ি যাওয়ার ঘটনা ছাড় পাবে কেন? তদন্ত হোক। প্রভাবশালী হিসেবে এখনই শুভেন্দুকে গ্রেপ্তার করা হোক।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত