মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ত্রিপাঠী, সুর বদল নন্দীগ্রামের নগেন্দ্রর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ত্রিপাঠী, রাজ্য বিধানসভা নির্বাচন চলাকালীন ‘নজরবন্দির’ একটা বিশেষ ভিডিও ভাইরাল হয়েছিল রাজ্যজুড়ে। সেই ভিডিওতে দেখা যাচ্ছিল মেদিনীপুরের একটা ভোট গ্রহণ কেন্দ্রর ভেতরে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সামনে দাঁড়িয়ে আছেন তৎকালীন পুলিশ পর্যবেক্ষক নগেন্দ্র ত্রিপাঠী। সেখানে তিনি মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কিছু বাক্কালাপ করছেন ।

আরও পড়ুনঃ দিনমজুরের কাজও জুটছে না, রাজ্যের মন্ত্রীদের দুয়ারে দুয়ারে ঘুরছেন হাজার খানেক শিক্ষক!

তারমধ্যে যে কথাটি বারবার ভাইরাল হয়েছিল, মুখ্যমন্ত্রীর সামনে নগেন্দ্র ত্রিপাঠী সেদিন বলেছিলেন “এই উর্দিতে কোন দাগ লাগতে দেব না’।“ এবার সেই নগেন্দ্র ত্রিপাঠীই ভোটের পর প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকারের। গত বৃহস্পতিবার বীরভূমের সাঁইথিয়া তে ‘আপনার পাড়ায় আপনার থানা’ পরিষেবার সূচনা করতে এসেছিলেন বর্তমান বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী আর সেখানেই তিনি তৃণমূল সরকার তথা মুখ্যমন্ত্রীর প্রশংসা করে গেছেন।

মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ত্রিপাঠী, ঠিক কি বলেছিলেন বীরভূমের পুলিশ সুপার? ওই অনুষ্ঠানে তিনি বলেন বাম আমলে রাজ্যের পুলিশ ছিল শাসকের ভূমিকায়। কিন্তু ২০১১ সালে তৃণমূল সরকারে আসার পর পুলিশের মানসিকতার পরিবর্তন হয়েছে। পুলিশ নাকি এখন যথেষ্ট মানবিক। তিনি আরো বলেন পুলিশ আগেও কাজ করতো এখনো কাজ করে কিন্তু গত সরকারের পুলিশ ছিল শাসকের ভূমিকায় আগে মানুষের মধ্যে একটা ধারণা ছিল পুলিশ লাঠি হাতে এসে খারাপ লোকেদের ধরে নিয়ে যাবে কখনো কখনো আবার ভালো লোকেদেরও ধরে নিয়ে যেতে পার।

কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গে কমিউনিটি পুলিশ বেড়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন রাঙ্গামাটি কাপ খেলা, জঙ্গলমহল কাপ এছাড়াও পুলিশ প্রচুর রক্তদান শিবির করেছে। পুলিশ দাঁড়িয়েছে গরীব মেধাবী ছাত্র দের পাশেও। আর এটাই হল বামফ্রন্ট জামানায় পুলিশের সঙ্গে বর্তমান জামানার পুলিশের প্রধান পার্থক্য। আমরা যদি একটু পিছনের দিকে তাকায় অর্থাৎ ঠিক যখন ভোট চলছে আমাদের রাজ্যে। যখন নির্বাচন কমিশন এই নগেন্দ্র ত্রিপাঠী কে পর্যবেক্ষকের ভূমিকা নিযুক্ত করেন তখন শাসকদলের সাথে এমন কি মুখ্যমন্ত্রীর সাথেও তাঁর বার বার বিবাদ বেধেছে।

এমনকি বীরভূমের পুলিশ সুপার পদে বসানোর নিয়েও সরকার এবং কমিশনের মধ্যে উচ্চ বাক্য বিনিময় হয়েছে। অথচ সেই পুলিশ সুপার হঠাৎ করেই পাল্টে গেলেন ! এবং তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অদ্ভুতভাবে প্রশংসা করলেন এই আইপিএস। তাহলে একটা প্রশ্ন রাজ্যবাসীর মনে বারবার করে ফিরে আসছে। সেটা হল তবে কি রাজ্যের প্রশাসন বিশেষ করে পুলিশ সবসময় রাজ্যের বর্তমান সরকারের পদলেহন করে চলেন? প্রশ্নটা খুব সঙ্গতিপূর্ণ কিন্তু এর উত্তর কোথায়?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত