WB BJP: লোকসভার আগে ঘর গোছাতে ব্যস্ত বঙ্গ বিজেপি, বড় দায়িত্ব পেলেন তারকা বিধায়ক হিরণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে ব্যস্ততা বেড়েছে রাজনৈতিক দলগুলির। সংগঠন মজবুত করতে নানা পরিকল্পনা চলছে। এবার দলের গঠনতন্ত্রে পরিবর্তন আনছে বঙ্গ বিজেপি। দলের যুব মোর্চার দায়িত্বে আনা হল নতুন মুখ। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee gets responsibiliy in WB BJP) গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। গত শুক্রবার নতুন সাংগঠনিক দায়িত্বের একটি তালিকা প্রকাশ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল। যুব মোর্চা ছাড়াও কিষাণ মোর্চা, মহিলা মোর্চার দায়িত্বে কাদের আনা হয়েছে তাদের নামও উল্লেখ করা হয়েছে সেই তালিকায়।

WB BJP: লোকসভার আগে ঘর গোছাতে ব্যস্ত বঙ্গ বিজেপি, বড় দায়িত্ব পেলেন তারকা বিধায়ক হিরণ

আরও পড়ুন: রবিবার ক্রিসমাস ইভ-লক্ষ কণ্ঠের গীতাপাঠ-টেট, ছুটির দিনেও ভিড় বাড়বে, চলবে স্পেশাল ট্রেন

গতকাল বঙ্গ বিজেপির (Bengal BJP) তরফে প্রকাশিত তালিকায় যুব মোর্চার ইনচার্জ হিসেবে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) নাম রয়েছে। এতদিন বিজেপির যুব মোর্চায় সভাপতি পদ ছিল। ইন্দ্রনীল খাঁ সেই পদে বহাল রয়েছেন। এবার নবগঠিত পদ ইনচার্জ হিসেবে হিরণকে দায়িত্ব দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে বঙ্গ বিজেপি যে সক্রিয় হয়ে উঠেছে সেকথাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়াও তাঁদের মতে, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের দায়িত্বে রয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। তারকা হিসেবে সায়নীর আলাদা জনপ্রিয়তা রয়েছে। তাই বঙ্গ বিজেপির ধারণা হতে পারে, হিরণ চট্টোপাধ্যায়কে ইনচার্জ পদে রাখলে সংগঠন মজবুত হবে।

WB BJP: লোকসভার আগে ঘর গোছাতে ব্যস্ত বঙ্গ বিজেপি, বড় দায়িত্ব পেলেন তারকা বিধায়ক হিরণ

এছাড়া, বঙ্গ বিজেপিতে মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে, পারমিতা দত্তকে, ওবিসি মোর্চার দায়িত্বে থাকছেন মনোজ পাণ্ডে, মাইনরিটি মোর্চার দায়িত্বে থাকবেন মাফুজা খাতুন, কিষাণ মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে শ্যামচাঁদ ঘোষের কাঁধে।

লোকসভার আগে ঘর গোছাতে ব্যস্ত বঙ্গ বিজেপি, বড় দায়িত্ব পেলেন হিরণ চট্টোপাধ্যায়

WB BJP: লোকসভার আগে ঘর গোছাতে ব্যস্ত বঙ্গ বিজেপি, বড় দায়িত্ব পেলেন তারকা বিধায়ক হিরণ
WB BJP: লোকসভার আগে ঘর গোছাতে ব্যস্ত বঙ্গ বিজেপি, বড় দায়িত্ব পেলেন তারকা বিধায়ক হিরণ

উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনের (2021 Assembly Election) আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন হিরণ চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন তিনি। উল্লেখযোগ্য বিষয়টি হল, খড়গপুর লোকসভা কেন্দ্র থেকে একমাত্র হিরণ জয়ী হন। তারপর তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় হিরণের দলবদলের জল্পনা তৈরি হয়। যদিও পরবর্তীকালে সেই জল্পনা উড়িয়ে দেন বিজেপি বিধায়ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত