নজরবন্দি ব্যুরো: বছরের শেষ মানেই উৎসবের আমেজ। কলকাতার বিভিন্ন প্রান্তে মানুষের উপচে পড়া ভিড়। বড়দিনের আগের সন্ধ্যা থেকেই উৎসবে মেতে ওঠে শহরবাসী। এবারে ক্রিসমাস ইভ পড়েছে রবিবার। ফলে ছুটির দিনে ভিড় আরও বেশি থাকবে বলেই অনুমান করা হচ্ছে। অন্যদিকে রবিবার লক্ষ কণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠান ও টেট পরীক্ষা রয়েছে। এই তিন কারণে যাত্রীদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন (Special Train Service on sunday) চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।



আরও পড়ুন: ডিসেম্বরের শেষ ভাগে পারদ চড়ল ১৬ ডিগ্রিতে, ঘূর্ণাবর্তের থাবায় রাজ্যে বৃষ্টির পূর্বাভাস?
পূর্ব রেলের (Eastern Railway) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, গোঘাট-হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেনটি সকাল ৫ টা ১০ মিনিটে গোঘাট থেকে ছাড়বে। ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছাবে সকাল ৭ টা ৪০ মিনিটে। এই ট্রেনটি রবিবার বিকেলে ৫ টা ৩৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে গোঘাট পৌঁছাবে রাত ৮ টা ৫ মিনিটে। রবিবার সকাল ৫ টা ২০ মিনিটে বর্ধমান স্টেশন থেকে একটি ইএমইউ স্পেশাল ট্রেন ছাড়বে। হাওড়া পৌঁছাবে সকাল ৭ টা ৪০ মিনিটে। স্পেশাল ট্রেনটি হাওড়া (Howrah) স্টেশন থেকে বিকেল ৫ টা ১৫ মিনিটে হাওড়া থেকে বর্ধমান পৌঁছাবে ৭ টা ৪০ মিনিটে।



কাটোয়া-হাওড়া-কাটোয়া ইএমইউ স্পেশাল ট্রেন কাটোয়া স্টেশন থেকে সকাল ৫ টা ২০ মিনিটে ছাড়বে। সকাল ৮ টা ৩০ মিনিটে হাওড়া পৌঁছাবে। আগামী ২৪ ডিসেম্বর ট্রেনটি পুনরায় বিকেল ৫ টা ২০ মিনিটে কাটোয়া পৌঁছাবে রাত ৮ টা ৩০ মিনিটে। রবিবার সাধারণত ট্রেন কম চালানো হয়। কিন্তু টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ওইদিন সকাল ১০ টা পর্যন্ত সপ্তাহের অন্যান্য দিনের মতই ইএমইউ ট্রেন চালানো হবে।
রবিবার ক্রিসমাস ইভ-লক্ষ কণ্ঠের গীতাপাঠ-টেট, চলবে স্পেশাল ট্রেন

উল্লেখ্য, রবিবার টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে ১০০ টি অতিরিক্ত মেট্রো (Special Metro Service) চালানো হবে। ২৪ ডিসেম্বর সকাল ৬ টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। দমদম (Dum Dum) থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫০ মিনিটে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়, দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে সকাল ৬ টা ৫৫ মিনিটে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, টেট পরীক্ষার দিনে ২৩৪ টি মেট্রো চলবে। রবিবার পরিষেবা কম থাকায় ১৩০ টি মেট্রো চলে।








