নজরবন্দি ব্যুরো: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই বাড়ল কলকাতার তাপমাত্রা। বড়দিন ও বর্ষবরণের উৎসব কাটবে অল্প শীতেই। মাসের শেষে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যার ফলে সপ্তাহান্তে আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা বাড়তে পারে ১৬ ডিগ্রি পর্যন্ত। আবহাওয়ার বদল হচ্ছে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া (Weather Update of 23 December)? ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা আছে? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস।


আরও পড়ুন: শীতে বাড়ে ব্রেন স্ট্রোকের সমস্যা, কীভাবে সতর্ক হবেন?
শুক্রবার থেকেই পারদ চড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে তাপমাত্রা বেড়ে ছুঁয়েছে ১৫ ডিগ্রির গণ্ডি। এতদিন এই জেলাগুলিতেই পারদ ছিল ৯ ডিগ্রি, ১০ ডিগ্রির ঘরে। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়ার আবহাওয়া (Weather) শুষ্ক থাকবে। রাতের ডিকে তাপমাত্রা বাড়বে এই জেলাগুলিতে। আগামী সপ্তাহেও জেলায় ভোরের ডিকে কুয়াশাচ্ছন্ন থাকবে।



শনিবারও পারদ থাকবে ঊর্ধ্বমুখী। দু-তিনদিনে তাপমাত্রা বাড়তে পারে দু-তিন ডিগ্রি। সকালের দিকে হালকা-মাঝারি কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। রাতে তাপমাত্রা ক্রমশ বাড়বে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে। ক্রমেই আংশিক মেঘলা আকাশ থাকতে পারবে না। শনিবার ও রবিবার তাপমাত্রা বাড়বে। পুবালি হাওয়ার দাপট বাড়বে। উত্তর-পশ্চিমী হাওয়ার প্রভাব কমবে।

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা-মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। কোচবিহারে বেশি সম্ভাবনা কুয়াশার। শনিবার উত্তরের দার্জিলিংয়ে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা আছে। আগামী তিনদিন উত্তরের সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে।
ডিসেম্বরের শেষ ভাগে পারদ চড়ল ১৬ ডিগ্রিতে, ঘূর্ণাবর্তের থাবায় রাজ্যে বৃষ্টির পূর্বাভাস?

কলকাতা (Kolkata) সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এই আবহে শহরে ঠাণ্ডার আমেজ কিছুটা কমবে। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই এখনই বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।








