নজরবন্দি ব্যুরো: টিআরপি লিস্টে ফের চমক। সপ্তাহজুড়েই অপেক্ষায় থাকেন দর্শকরা। তাদের প্রিয় ধারাবাহিক কি জায়গা করতে পেরেছে টিআরপি লিস্টে? গত সপ্তাহের ফলাফল ইতিমধ্যেই চলে এসেছে।



গত সপ্তাহের পুনরাবৃত্তি এ সপ্তাহেও। প্রথম স্থান ধরে রাখল জগদ্ধাত্রী (৮.২)। দ্বিতীয় স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৭। গত কয়েক সপ্তাহ ধরেই ভালো ফল করছে গৌরি এল। টিআরপি লিস্টে ৭.৫ নম্বর নিয়ে তৃতীয় স্থানে জায়গা করেছে এই ধারাবাহিক। চতুর্থ স্থানে ‘নিম ফুলের মধু’ (৭.৪)। পঞ্চম স্থানে রয়েছে রাঙা বউ (৬.০)।

একনজরে দেখে নিন এ সপ্তাহের টিআরপি লিস্ট-


জগদ্ধাত্রী ৮.২
অনুরাগের ছোঁয়া ৭.৭
গৌরী এলো ৭.৫
নিম ফুলের মধু ৭.৪
রাঙা বউ ৬.০
বাংলা মিডিয়াম ৫.৮
পঞ্চমী ৫.৭
মেয়েবেলা, খেলনা বাড়ি ৫.৫
গাঁটছড়া ৫.৩
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ৫.২।
টানা দুসপ্তাহ প্রথম দশে নেই মিঠাই, একনজরে দেখে নিন টিআরপি লিস্ট

গাঁটছড়ার ফল খারাপ। শোলাঙ্কি অর্থাৎ ধারাবাহিকের খড়ির অনুপস্থিতিতেই কি এই পরিণতি? অন্যদিকে, এবারেও প্রথম দশে নেই মিঠাই। ফলে সন্ধ্যে ৬ টার স্লট ধরে রাখতে পারবে কি না তা নিয়েও প্রশ্ন উঠছে। স্টার জলসা’র ‘রামপ্রসাদ’ ধারাবাহিক দিয়ে কামব্যাক করেছেন সব্যসাচী চৌধুরী। ‘বালিঝর’এর স্লটে এসেছে এই ধারাবাহিক। কিন্তু শুরু থেকেই খারাপ ফল রামপ্রসাদের। প্রাপ্ত নম্বর ৩.২।







