সিকন্দর ছবিতে ভাই জানের নায়িকা রশ্মিকা মন্দানা, ফাঁস হল তথ্য

Salman Khan: বিদেশের মাটিতেই নাকি এই ছবির পুরো শুটিং হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চলতি বছরের ঈদে প্রথামাফিক তাঁর কোনও ছবি প্রকাশ্যে আসেনি। তবে এসেছিল ছবির ঘোষণা। সলমন খান জানিয়েছিলেন, আগামী বছর তাঁর নতুন ছবি আসবে। নাম ‘সিকন্দর’। তবে সলমন ছাড়া আর কোনও কাস্টের নাম প্রকাশ্যে আসেনি তখনও। কিন্তু সদ্য প্রকাশ্যে এল, সলমনের বিপরীতে যে নায়িকা অভিনয় করবেন তাঁর নাম।

আরও পড়ুন: ১ ঘণ্টা ৯ মিনিটের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন, কী আছে সেই ফুটেজে?

সিকন্দর ছবিতে ভাই জানের নায়িকা রশ্মিকা মন্দানা, ফাঁস হল তথ্য
সিকন্দর ছবিতে ভাই জানের নায়িকা রশ্মিকা মন্দানা, ফাঁস হল তথ্য

আর সেখানেও চমক কিছু কম নেই। শোনা যাচ্ছে, সলমনের বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকা মন্দানা কে। সূত্রের খবর, বিদেশের মাটিতেই নাকি এই ছবির পুরো শুটিং হবে। তবে কোন দেশে, তা এখনও ফাঁস করতে চায়নি ছবির টিম।

salman

২০২৫-এর ইদে মুক্তি পাবে সলমনের ‘সিকন্দর’। প্রসঙ্গত, সলমনের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে ভুজ পুলিশ। তারা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি। এই পরিস্থিতিতে মঙ্গলবার সলমনের বাড়ি যান মুখ্যমন্ত্রী শিণ্ডে।

সিকন্দর ছবিতে ভাই জানের নায়িকা রশ্মিকা মন্দানা, ফাঁস হল তথ্য

rasmika1

তাঁকে স্বাগত জানাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন খোদ সলমন। শিণ্ডের সঙ্গে করমর্দন করেন সলমন, সলমনের বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম, রাজনীতিক বাবা সিদ্দিকি ও তাঁর পুত্র জিশান। পরে শিণ্ডে আশ্বস্ত করেন সলমনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত