শ্লীলতাহানি বিতর্কের ১ ঘণ্টা ৯ মিনিটের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে অস্থায়ী মহিলা কর্মী যেদিনের কথা উল্লেখ করেছেন, সেইদিনেরই ফুটেজ প্রকাশিত হয়েছে। ঠিক কী ঘটেছিল? ঘটনার দিন বিকেল ৫টা ৩২ মিনিট থেকে ৬টা ৪১ মিনিটে পর্যন্ত প্রকাশিত সিসিটিভি ফুটেজে তা দেখা গিয়েছে।
আরও পড়ুন: ভেস্তে গেল অভিষেকের জোড়া জনসভা, তুমুল ঝড়বৃষ্টিতে নামতেই পারল না চপার!



তবে সেই ফুটেজে দেখা যায়নি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। রাজভবনের মেন গেট ও নর্থ গেটের ক্যামেরার ফুটেজ দেখানো হয়েছে। সেখানকার একটি ফুটেজে দেখা গিয়েছে যিনি অভিযোগ করেছিলেন সেই মহিলা ৫টা বেজে ৩২ মিনিটে পুলিশের একটি রুমে যাচ্ছেন।



সেখান থেকে প্রায় ৫টা ৪০মিনিটে তিনি পাশের একটি রুমে যাচ্ছেন। একটি ফুটেজে দেখা যাচ্ছে হন্তদন্ত হয়ে ওই তরুণী প্রথমে রাজভবনের ওসির ঘরে যাচ্ছেন। সেখান থেকে বেরিয়ে তিনি অ্যাডিশনাল ওসির ঘরে যান। তবে একটি কনফারেন্স রুমে শ্লীলতাহানি করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল।
১ ঘণ্টা ৯ মিনিটের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন, কী আছে সেই ফুটেজে?

সেখানকার কোনও ফুটেজ অবশ্য় দেওয়া হয়নি বলেই মনে করা হচ্ছে। সেদিন রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা ছিল রাজভবনে। সেকারণে পুলিশের তৎপরতা ছিল। কিন্তু প্রশ্ন উঠছে যেখানে শ্লীলতাহানি হয়েছিল বলা হচ্ছে সেখানে কি সিসি ক্যামেরা আদৌ আছে? উত্তর জানা নেই।







