ভেস্তে গেল অভিষেকের জোড়া জনসভা, তুমুল ঝড়বৃষ্টিতে নামতেই পারল না চপার!

Abhishek Banerjee: প্রকাশ্য জনসভার বদলে ভার্চুয়ালি দলীয় প্র্রার্থীদের হয়ে ভোটপ্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই তৃণমূল সূত্রে খবর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলছেন ডায়মন্ড হারবারের তৃণমূলের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উল্টে ঝড়ই বাধা হয়ে দাঁড়াল তাঁর প্রচারের ক্ষেত্রে। এদিন বীরভূম ও বর্ধমান পূর্বে জোড়া জনসভা করার কথা ছিল অভিষেকের। কিন্তু, সভাস্থলের কাছাকাছি পৌঁছে গেলেও তুমুল ঝড়বৃষ্টির কারণে তাঁর চপারটিকে অবতরণ করানো সম্ভব হল না। তবে, ভার্চুয়ালি বক্তব্য রাখবেন অভিষেক, এমনটাই তৃণমূল সূত্রে খবর।

আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, পর্যালোচনা শুরু রাজভবনের অস্থায়ী কর্মীদের নিয়ে

সপ্তাহের শুরু থেকেই পরবর্ত হয়েছে আবহাওয়া। তীব্র গরমের পর অবশেষে নেমেছে বৃষ্টি। আর আজ, বৃহস্পতিবার কলকাতায় শিলাবৃষ্টি হল। দক্ষিণের অন্যান্য জেলাতেও তুমুল ঝড়বৃষ্টি দেখা গেল। কালবৈশাখীর দাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার নামতে পারল না বীরভূমে। ফলে বাতিল হল জোড়া জনসভা।

ভেস্তে গেল অভিষেকের জোড়া জনসভা, তুমুল ঝড়বৃষ্টিতে নামতেই পারল না চপার!
ভেস্তে গেল অভিষেকের জোড়া জনসভা, তুমুল ঝড়বৃষ্টিতে নামতেই পারল না চপার!

এদিন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে রামপুরহাটের বিনোদপুর মাঠে জনসভা করার কথা ছিল অভিষেকের। এরপর বর্ধমান পূর্বের শর্মিলা সরকারের সমর্থনেও রামপুরহাটের বিনোদপুর মাঠে সভা করার কথা ছিল তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের। সেগুলি বাতিল হলেও গোটা প্রচার অনুষ্ঠান বাতিল হয়নি। প্রকাশ্য জনসভার বদলে ভার্চুয়ালি দলীয় প্র্রার্থীদের হয়ে ভোটপ্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভেস্তে গেল অভিষেকের জোড়া জনসভা, তুমুল ঝড়বৃষ্টিতে নামতেই পারল না চপার!

ভেস্তে গেল অভিষেকের জোড়া জনসভা, তুমুল ঝড়বৃষ্টিতে নামতেই পারল না চপার!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর