রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, পর্যালোচনা শুরু রাজভবনের অস্থায়ী কর্মীদের নিয়ে

CV Ananda Bose: গত ২ মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক তরুণী। তিনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত ২ মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক তরুণী। তিনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন। তিনি ছিলেন রাজভবনের একজন অস্থায়ী কর্মী। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর থেকে নড়েচড়ে বসেছে রাজভবন। এবার অস্থায়ী কর্মীদের কাজের বিষয়ে পর্যালোচনা শুরু করল রাজভবন।

আরও পড়ুন: খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!

রাজভবন সূত্রে খবর, প্রায় ৪০ জন অস্থায়ী কর্মী সেখানে কাজ করেন। তাঁদের কাজ এবং রাজভবনে তাঁদের ভূমিকা এখন প্রশ্নের মুখে। অস্থায়ী কর্মীরা রাজভবনের কোন বিভাগে কাজ করেন, কত ক্ষণ কাজ করেন, সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হচ্ছে। এই রিপোর্ট জমা পড়বে রাজ্যপালের কাছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, পর্যালোচনা শুরু রাজভবনের অস্থায়ী কর্মীদের নিয়ে
রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, পর্যালোচনা শুরু রাজভবনের অস্থায়ী কর্মীদের নিয়ে

অন্যদিকে, শ্লীলতাহানির ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। তদন্তকারী দল ইতিমধ্যেই দু’বার রাজভবন ঘুরে গিয়েছে। রাজভবনের ছ’জন কর্মচারীকে এই সংক্রান্ত বিষয়ে নোটিস ধরানো হয়েছে। তবে, রাজভবন এখনও কোনও কড়া পদক্ষেপ করেনি।

রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, পর্যালোচনা শুরু রাজভবনের অস্থায়ী কর্মীদের নিয়ে

রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, পর্যালোচনা শুরু রাজভবনের অস্থায়ী কর্মীদের নিয়ে

এরই মধ্যে, অস্থায়ী কর্মীরা আশঙ্কা করছেন কর্মহীন হওয়ার। দেড় বছরের বেশি সময় ধরে রাজভবনে থাকলেও রাজ্যপাল বোস কখনওই অস্থায়ী কর্মীদের কাজের পর্যালোচনা বা মূল্যায়ন কোনওটাই করেননি বলে অভিযোগ।

রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, পর্যালোচনা শুরু রাজভবনের অস্থায়ী কর্মীদের নিয়ে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর