রাজভবন ও নবান্নের সম্পর্কের এই সাম্প্রতিক উন্নতি প্রশাসনিক কার্যকলাপকে কতটা মসৃণ করবে, তা সময়ই বলবে। তবে এই বৈঠক রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে।
রাজ্যপালের বক্তব্য, যে যে জেলাগুলিতে বন্যার জন্য মুখ্যমন্ত্রীর ডিভিসিকে দায়ী করছেন সেই জেলাগুলি কোনও ভাবেই ডিভিসি অববাহিকার মধ্যে পড়ে না। কংসাবতী, শিলাবতী ও তারকেশ্বর নদী এলাকায় প্রচুর বৃষ্টিপাত এবং কংসাবতী নদীর উপর মুকুটমনি বাঁধ থেকে জল ছাড়ার কারণে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
শীর্ষ আদালতে নির্যাতিতার বক্তব্য, সুপ্রিম কোর্ট যেন তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কয়েকটি নির্দেশ জারি করে। যেমন তদন্তে পশ্চিমবঙ্গ পুলিশকে অনুমতি, নির্যাতিতার নিরাপত্তা, নির্যাতিতার পরিচয় গোপন রাখা। নির্যাতিতার এই যুক্তি শোনার পরই সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিস পাঠায়। পাশাপাশি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে, এই মামলায় আদালতকে সহযোগিতা করার জন্য।
আর এইসবের মধ্যেই শপথ জট কাটাতে বিকল্প ব্যবস্থার কথা ভাবছে রাজ্য। সূত্রের খবর রাজ্যপাল আনন্দ বোস কে বাদ দিয়েই হয়তো দুই বিধায়কের শপথ হতে পারে। সূত্রের খবর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। আর সোশ্যাল মিডিয়ায় সেই কথার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষও।
জেদাজেদি বন্ধ করে দ্রুত শপথ গ্রহণ করানোর আর্জি জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল বিধানসভায় শপথ গ্রহণ করানোর জন্য উপস্থিত হলে তাঁকে গেট থেকে রিসিভ করে বিধাসভায় আনার কোথাও জানিয়েছেন তিনি।