ঘটনায় মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারকে তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, গোটা ঘটুনায় ক্ষুব্ধ রাজ্যপাল। হাইকোর্টের মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল? প্রশ্ন তুলেছেন তিনি। সব দিক থেকে যাতে বিচারব্যবস্থাকে রক্ষা করতে হবে। এমনটাই বার্তাই দিয়েছেন তিনি।
স্থায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যায়নি বিজেপির কোনও প্রতিনিধিদের। আমন্ত্রণ পেতে নয়া রাজ্যপালের সঙ্গে এই প্রথমবার দেখা করতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাই রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগে বিরাট তালিকা তৈরি করছেন বিজেপির দুই শীর্ষ স্তরের নেতা। অভিযোগের তালিকা নিয়ে বোস সাক্ষাতে শুভেন্দু-সুকান্ত।
রাজ্যপাল খুবই ভদ্র মানুষ। সুন্দর ব্যবহার করেছেন। রাজ্যপালের সঙ্গে দেখা করে আমি মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার জানাতে এসেছিলাম। এটা আমাদের সৌজন্য। রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো, তাই কোনও সমস্যা হবে না। আলোচনা করে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি সহযোগিতা করছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ।
সিনে পার্বন শুরু হতে আর কিছুক্ষন বাকি। শুধু কলকাতা নয়, সমগ্র পশ্চিমবাংলা মুখিয়ে আছে এই কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালকে উপলক্ষ্য করে। নানা প্রান্ত থেকে মানুষ এসে জোড়ো হবেন সিনেমার টানে। আজ বৃহপ্সপতিবার মমতা ব্যানার্জির হাতে উদ্বোধন হতে চলেছে কলকাতা ফিল্ম ফেসটিভ্যালের। প্রধান অতিথি হিসাবে থাকবেন নবনির্বাচিত রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
সবেমাত্র বাংলার রাজ্যপাল পদে শপথ নিয়েছেন ডঃ সিভি আনন্দ বোস। এরই মধ্যে তাঁর কাছে রাজ্যের শাসক দলের কাছে অভিযোগ জমা পড়েছে ভুরি ভুরি। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ সারলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে নয়া রাজ্যপালের সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে শুরু চাপানুতোর।
রাজ্যপালকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলনেতা। ট্যুইটারে তিনি আরও বলেন, তাঁকে আমন্ত্রণ জানলেও সঠিক পরিবেশ দেওয়া হইনি। এই ব্যাপারে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন।
গতকালই কলকাতায় এসে উপস্থিত হয়েছিলেন রাজ্যের নব নির্বাচিত রাজ্যপাল। মঙ্গলবার রাজ্যপাল পদে শপথ নিলেন সিভি আনন্দ বোস নয়া রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও।