নজরবন্দি ব্যুরোঃ সিনে পার্বন শুরু হতে আর কিছুক্ষন বাকি। শুধু কলকাতা নয়, সমগ্র পশ্চিমবাংলা মুখিয়ে আছে এই কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালকে উপলক্ষ্য করে। নানা প্রান্ত থেকে মানুষ এসে জোড়ো হবেন সিনেমার টানে। আজ বৃহপ্সপতিবার মমতা ব্যানার্জির হাতে উদ্বোধন হতে চলেছে কলকাতা ফিল্ম ফেসটিভ্যালের। প্রধান অতিথি হিসাবে থাকবেন নবনির্বাচিত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজকের শুভ সূচনাকে উপলক্ষ করে কলকাতায় বসবে সিনেমহলের চাঁদের হাট।
আরও পড়ুনঃবিজয় দিবসে কলকাতায় মুক্তি হাওয়ার, শহরে কলাকুশলীরা


আগামী সাত দিন সারা বাংলার বিনোদন প্রেমীদের তীর্থক্ষেত্র হয়ে থাকবে ‘কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল’ । ১৫-২২ ডিসেম্বর অবধি চলবে এই সিনে উদযাপন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ বিকাল ৪ টে নাগাদ কিফের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। টলিউড- বলিউড আজ মিশে যাবে এই সিনে মেলায়। বিশেষ অতিথিদের তালিকায় থাকবেন অমিতাভ বচ্চন, বিগ বির ভাষ্য পাঠের মধ্য দিয়ে শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসব।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে থাকবে বিশেষ অতিথি হিসাবে থাকবেন শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, মহেশ ভাট,কুমার শানু, জয়া বচ্চন, শ্ত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, রানি মুখার্জী সহ আরও অনেকে। তিন বছর পর জাঁকজমকপূর্ণভাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হতে চলেছে।
এবারের ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মান জানানো হচ্ছে অমিতাভ বচ্চনকে। তাঁকে সম্মান জানিয়ে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত “অভিমান”। হৃষিকেশ মুখোপাধ্যায়ের প্রতিও সম্মান জানানো আরও একটি মুখ্য উদ্দেশ্য। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন অভিনীত এই বিশেষ ছবি ছাড়াও অমিতাভ বচ্চন অভিনীত আটটি ছবি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলেই জানা গিয়েছে।


আজ কলকাতায় শুরু সিনে-যজ্ঞ, KIFF র উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ টলি-বলির একাধিক তারকা

৪২ টি দেশের মোট ১০৭৮ টি ছবি প্রদর্শিত হবে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে। নন্দন , রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘর, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও) ও রবীন্দ্র ওকাকুরা ভবন (সল্টলেক), নজরুল মঞ্চে দেখানো হবে দেশ বিদেশের হরেকরকম ছবি। এবারের থিম ‘বিশ্ব মেলে ছবির মেলায়’। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তার সংস্থার ছাত্রছাত্রীরা বিশেষ অনুষ্ঠান পরিবেশন করতে পারেন। মূল মঞ্চে এই তারকাদের পাশাপাশি টলিউড থেকেও একাধিক তারকারও হাজির থাকার কথা।








