Mamata Banerjee: কোনও সমস্যা হবে না, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে জানালেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল নবান্নের মন্ত্রীসভার বৈঠকে বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। এবারের অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জনের মধ্যে আধঘন্টা ধরে আলোচনা হয়েছে। তবে কী বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে? তা সরকারিভাবে কিছুই জানানো হয়নি।

আরও পড়ুনঃ Partha Chaterjee: আমি মানুষের সঙ্গে আছি, আমি নিজে দলের সঙ্গে আছি, আদালত থেকে বের হয়ে জানালেন পার্থ

এদিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়ে ৫ টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। প্রায় আধঘন্টা ধরে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল খুবই ভদ্র মানুষ। সুন্দর ব্যবহার করেছেন। রাজ্যপালের সঙ্গে দেখা করে আমি মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার জানাতে এসেছিলাম। এটা আমাদের সৌজন্য। রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো, তাই কোনও সমস্যা হবে না। আলোচনা করে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি সহযোগিতা করছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ।

কোনও সমস্যা হবে না, জানালেন মুখ্যমন্ত্রী 
কোনও সমস্যা হবে না, জানালেন মুখ্যমন্ত্রী 

এর আগে বাংলার রাজ্যপাল পদে ছিলেন জগদীপ ধনকড়। তিনি রাজ্যপাল পদে থাকাকালীন রাজ্যের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে এসেছিল। রাজ্যপাল বনাম রাজ্যের ধারাবাহিক পর্ব অবসান ঘটেছে লা গণেশন অস্থায়ী রাজ্যপাল পদে আসার পরেই। এখন আবার সিভি আনন্দ বোসের মতো ব্যক্তিত্ব রাজ্যপাল পদে এসে সরকারের সঙ্গে রাজভবনের সুসম্পর্ক গড়ে উঠবে? প্রশ্ন রাজনৈতিক মহলে।

কোনও সমস্যা হবে না, জানালেন মুখ্যমন্ত্রী 

কোনও সমস্যা হবে না, জানালেন মুখ্যমন্ত্রী 
কোনও সমস্যা হবে না, জানালেন মুখ্যমন্ত্রী 

বাংলায় নতুন রাজ্যপালের সঙ্গে সরকারের সুসম্পর্কের নজির দেখা গেছে। এমনকি মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি। কখনও বলেছেন দেশকে নেতৃত্ব দেবে বাংলা। অর্থাৎ, শাসক দলের সঙ্গে জগদীপ ধনকড়ের যে সম্পর্ক ছিল, তা একপ্রকার ঘুচল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাই বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে এক হাঁড়ি রসোগোল্লা নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত