Partha Chaterjee: আমি মানুষের সঙ্গে আছি, আমি নিজে দলের সঙ্গে আছি, আদালত থেকে বের হয়ে জানালেন পার্থ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নতুন করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ আদালত। আগামী ৫ জানুয়ারি অবধি তাঁকে জেলে থাকার নির্দেশ দিয়েছে আদালত। পার্থর কারনামা মোটেই সায় দিতে চাইছে না তৃণমূল। এরই মধ্যে ফের দল নিয়ে মন্তব্য করে বসলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আদালত থেকে বের হয়ে পার্থ জানালেন, আমি মানুষের সঙ্গে আছি। নিজের দলের সঙ্গে আছি।

আরও পড়ুনঃ Calcutta HIgh Court: সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ, চাঞ্চল্যকর মন্তব্য হাই কোর্টের

একইসঙ্গে এদিন পার্থ চট্টোপাধ্যায় জানলেন, সত্যের জয় একদিন হবেই। তৃণমূলের প্রাক্তন মহাসচিবের কাছ থেকে এই ধরনের মন্তব্য নতুন কিছু নয়। এর আগেও দল সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে দেখা গেছে পার্থ চট্টোপাধ্যায়কে। দল তাঁকে ব্রাত্য করলেও বৃহস্পতিবার আদালতে প্রবেশের মুখে পার্থ বলেন, আমি সর্বপ্রথম ২০২৩-এর শুভ নববর্ষে তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সমস্ত সহকর্মী, বন্ধু বান্ধবদের শুভেচ্ছা জানাই। বেহালা আমার অঞ্চল। সেখানকার সকল নাগরিকদের অভিনন্দন জানাই। বহু প্রতিক্ষিত জোকা-তারাতলা মেট্রো চালু হল। আমাদের বহুদিনের সখ তা যেন পূর্ণতা পায়।

আমি মানুষের সঙ্গে আছি, আমি নিজে দলের সঙ্গে আছি, জানালেন পার্থ 
আমি মানুষের সঙ্গে আছি, আমি নিজে দলের সঙ্গে আছি, জানালেন পার্থ 

যদিও পার্থ চট্টোপাধ্যায় এর আগে তৃণমূলের হয়ে একাধিক মন্তব্য করেছেন, কখনও বলেছেন দলের সঙ্গে ছিলাম আছি থাকব। আবার কখনও বলেছেন আগাম,ঈ পঞ্চায়েতে দল জিতবেই। এখন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের সহকর্মীদের শুভেচ্ছা জানিয়েই এটাই বোঝালেন, দল তাঁকে ব্রাত্য করলেও তিনি নিজেকে দলের বাইরে ভাবছেন না। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, পার্থ যা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত বক্তব্য। দল এর দায় নেবে না। পার্থ চট্টোপাধ্যায়ের কিছু কাজ দল সঠিক চোখে নেয়নি, তাই দল তাঁকে সরিয়েছে। এখন দল নিয়েই মন্তব্য করতে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়কে

আমি মানুষের সঙ্গে আছি, আমি নিজে দলের সঙ্গে আছি, জানালেন পার্থ 

আমি মানুষের সঙ্গে আছি, আমি নিজে দলের সঙ্গে আছি, জানালেন পার্থ 
আমি মানুষের সঙ্গে আছি, আমি নিজে দলের সঙ্গে আছি, জানালেন পার্থ 

এদিন পার্থর হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী বলেন, আমাদের কোনও তথ্য দেওয়া হচ্ছে না। কোনও প্রমাণ দেওয়া হচ্ছে না। শুধু হেফাজতে রাখা হচ্ছে। এর প্রকৃত বিচার চাই। একইসঙ্গে তাঁর মন্তব্য ছিল, আমাদের মামলায় বার বার ষড়যন্ত্রের কথা বলা হলেও কোনও তথ্যপ্রমাণ আদালতে পেশ করা হচ্ছে না। আজমলকেও বিচারে ফাঁসি দেওয়া হয়েছিল। তার জন্য তাড়াতাড়ি তদন্তও করা হয়। তদন্তকারী সংস্থা যাতে তদন্তে গতি বাড়ায়, আদালতের কাছে সেই আর্জি জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন