নজরবন্দি ব্যুরোঃ এবার সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। একেবারে স্পষ্ট করে বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আপনারা যান। উনি বুঝিয়ে দেবেন। আপনারা কিছুই করছেন না। নিয়োগ দুর্নীতিতে কল্যাণময়ের ভূমিকা কী ছিল? তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।


নিয়োগ দুর্নীতি মামলায় ১৫ সেপ্টেম্বর মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। এমনকি কল্যাণময়ের ভূমিকা নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল। ২০১০ সাল থেকে সভাপতি পদে বসে শিক্ষা দফতরের দুর্নীতিতে জাল বিস্তার করেছিলেন কল্যাণময়। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এখন সিবিআইয়ের ভূমিকা নিয়েই প্রশ্ন কলকাতা হাইকোর্টের।

বিচারপতিদের মন্তব্য, সিবিআইয়ের নিজের একটু বোঝা উচিত। আমরা খুবই দুঃখিত যে এমন তদন্তকারীদের মুখোমুখি হতে হচ্ছে। সিবিআইয়ের আইনজীবী তদন্তকারী অফিসারদের সঙ্গে বসে কথা বলুন। এমনটাই চাইছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবারের মামলার সঙ্গে এই মামলার সংযোগ কী, সেটার যুক্তিসঙ্গত ব্যাখ্যা চায় আদালত।
এর আগে অবশ্য সিবিআইয়ের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি কখনও বলেছেন, অন্ধকার টানেলের বাইরে আলো দেখতে পাচ্ছেন না। আবার কখনও সিবিআইকে ম্যাজিশিয়নের সঙ্গে তুলনা করেছেন। সেই সিবিআইয়ের ভূমিকা ফের প্রশ্নের মুখে।


সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের

ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তিদের গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কমিশন এবং পর্ষদের যোগ রয়েছে। এমনটাই বারবার উঠে এসেছে। দীর্ঘ ১১ বছর ধরে পর্ষদের সভাপতি পদে বসে কল্যাণময়ও দুর্নীতির সঙ্গে যুক্ত। এটাও বারবার প্রমাণের চেষ্টা করছে।







