Partha Chaterjee: তৃণমূলের জন্মদিবসে জেলেই কাটাবেন পার্থ, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায় সহ আরও ৭ জনের জামিনের আবেদন খারিজ। আগামী ১৪ দিনের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য অভিযুক্তরা। অর্থাৎ, তৃণমূলের জন্মদিবসে জেলেই কাটাবেন পার্থ। আগামী ৫ জানুয়ারি অবধি পার্থ সহ ৭ জনকে জেলে থাকার নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত।

আরও পড়ুনঃ Suvendu adhikari: দেখতে গোলগাল-নাদুসনাদুস-অভিষেক নামেই খিঁচুনি, পড়ল শুভেন্দুর নিখোঁজ পোস্টার

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতের সামনে জানান, পার্থ চট্টোপাধ্যায়কে শুধুমাত্র মূল ষড়যন্ত্রী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তদন্তকারী সংস্থা কোনও তথ্যই তুলে ধরতে পারছে না। পাল্টা তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক জন প্রভাবশালী ব্যক্তি। তাই এদেরকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য, তাঁরা কোনদিন প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীদের রেয়াত করেননি তাই এই ঘটনাতেও তার বিরূপ হবে না।

তৃণমূলের জন্মদিবসে জেলেই কাটাবেন পার্থ, জামিনের আবেদন খারিজ করল আদালত
তৃণমূলের জন্মদিবসে জেলেই কাটাবেন পার্থ, জামিনের আবেদন খারিজ করল আদালত

পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় এদিন আদালতে প্রবেশের মুখে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি সর্বপ্রথম ২০২৩-এর শুভ নববর্ষে তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সমস্ত সহকর্মী, বন্ধু বান্ধবদের শুভেচ্ছা জানাই। বেহালা আমার অঞ্চল। সেখানকার সকল নাগরিকদের অভিনন্দন জানাই। বহু প্রতিক্ষিত জোকা-তারাতলা মেট্রো চালু হল। আমাদের বহুদিনের সখ তা যেন পূর্ণতা পায়।

যদিও পার্থ চট্টোপাধ্যায় এর আগে তৃণমূলের হয়ে একাধিক মন্তব্য করেছেন, কখনও বলেছেন দলের সঙ্গে ছিলাম আছি থাকব। আবার কখনও বলেছেন আগাম,ঈ পঞ্চায়েতে দল জিতবেই। এখন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের সহকর্মীদের শুভেচ্ছা জানিয়েই এটাই বোঝালেন, দল তাঁকে ব্রাত্য করলেও তিনি নিজেকে দলের বাইরে ভাবছেন না। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, পার্থ যা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত বক্তব্য। দল এর দায় নেবে না। পার্থ চট্টোপাধ্যায়ের কিছু কাজ দল সঠিক চোখে নেয়নি, তাই দল তাঁকে সরিয়েছে।

তৃণমূলের জন্মদিবসে জেলেই কাটাবেন পার্থ, জামিনের আবেদন খারিজ করল আদালত

তৃণমূলের জন্মদিবসে জেলেই কাটাবেন পার্থ, জামিনের আবেদন খারিজ করল আদালত
তৃণমূলের জন্মদিবসে জেলেই কাটাবেন পার্থ, জামিনের আবেদন খারিজ করল আদালত

গত ২২ জুলাই থেকেই জেল হেফাজতে দিন কাটছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠতেই দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। বৃহস্পতিবার পার্থর মন্তব্যকে হাতিয়ার করেছে বিরোধীরা। তাঁদের কথায়, পার্থ চট্টোপাধ্যায় আরও একবার প্রমাণ করলেন, তিনি তৃণমূলের কর্মী এবং তৃণমূলের নেতা। তৃণমূলের সঙ্গে আছেন। তৃণমূলের কর্মসূচি দৃঢ়তার সঙ্গে রূপায়িত করতে গিয়ে জেলে রয়েছেন। তৃণমূল যে বারবার করে বলছে কোনও নেতা ভুল করে থাকলে সেটা তাঁর দায়। সেটা যে বাস্তবায়িত হচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন