Suvendu adhikari: দেখতে গোলগাল-নাদুসনাদুস-অভিষেক নামেই খিঁচুনি, পড়ল শুভেন্দুর নিখোঁজ পোস্টার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘ডিসেম্বরের ডেডলাইন’ – এ ভাটা পড়তেই, এবার নজরে বিরোধী দলনেতা। সামনে পঞ্চায়েত ভোট, প্রচারের বিভিন্ন ধরনের মধ্যে রাজনৈতিক সভা, মিছিলে বিরোধী দলকে তোপ দাগার নজির হয়েছে পুরানো। এবার নতুন তর্জা “নিখোঁজ পোষ্টার”।  বিভিন্ন জায়গায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চেহারার আদলে কার্টুন চিত্র পাওয়া গেল, নাম না করেই তাঁকে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ। আর তাঁর নীচে ‘নিরুদ্দেশ সংবাদ’ শীর্ষক হোর্ডিংয়ে যা লেখা তা দেখে চক্ষুচড়কগাছ হতে বাধ্য।

আরও পড়ুনঃ ১৬৯৮ চাকরি নিয়ে টানাপোড়েন, বেজায় চটলেন বিচারপতি বিশ্বজিৎ বসু

বিরোধী দলনেতার চেহারার আদলে কার্টুন চিত্র রয়েছে। সেই ছবির তলাতেই লেখা রয়েছে, ‘এমন কোন ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন’। হোর্ডিং এর মাঝখানে নিখোঁজ ব্যক্তির সন্ধান চেয়ে যেভাবে পোস্টার দেওয়া হয় তেমনই নিখুঁত বর্ণনাও করা হয়েছে। লেখা হয়েছে, ‘রূপ: দেখতে গোলগাল, নাদুসনাদুস। মেরুদণ্ড নেই। গলায় গেরুয়া উত্তরীয়। বাড়ি কাঁথিতে।’ রসিকতা শ্লেষ ব্যঙ্গাত্মক ভাবে বিস্তারিত লেখা হয়েছে। সেখানে নিখোঁজ ব্যক্তির অসুখ উল্লেখ করে লেখা হয়েছে, ‘ভোট এলেই লাইট বন্ধ করে দেন। নিয়মিত দু’শো দু’শো চিৎকার করে মধ্যরাতে ঘুম থেকে উঠে পড়েন। অকারণ ভাট বকতে ভালবাসেন। ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন, তারপর লজ্জাবতী হয়ে মুখ লুকান। ক্যামেরায় ঠোঙা মুড়িয়ে ঘুষ নিতে দেখা যায়।’

দেখতে গোলগাল-নাদুসনাদুস-অভিষেক নামেই খিঁচুনি, পড়ল শুভেন্দুর নিখোঁজ পোস্টার
দেখতে গোলগাল-নাদুসনাদুস-অভিষেক নামেই খিঁচুনি, পড়ল শুভেন্দুর নিখোঁজ পোস্টার

এখানেই শেষ নয়। হোর্ডিংয়ে আরও লেখা হয়েছে। বিশেষ চিহ্ন হিসেবে উল্লেখ করা হয়াছে, অভিষেক শব্দটি শুনলেই দাঁত খিঁচিয়ে কামড়াতে আসেন। বেগম বেগম করে হেঁচকি তোলেন। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলে বিরোধিতা করেন, কিন্তু গ্যাসের দাম বাড়লে চুপ থাকেন।’ বুধবার দুপুরের পর বর্ধমান শহরের পারবিরহাটা, কার্জন গেট চত্বর সহ আরো তিনটি জায়গায় এই হোর্ডিং নজরে আসে। আর এই হোর্ডিং ঘিরে ছড়িয়েছে নতুন চাঞ্চল্য।

suvendu 8

দেখতে গোলগাল-নাদুসনাদুস-অভিষেক নামেই খিঁচুনি, পড়ল শুভেন্দুর নিখোঁজ পোস্টার

Subhendu Adhikary

ব্যঙ্গাত্মক পোষ্টারটি কোন অনামী পোষ্টার নয়। নীচে বড়ো করে উল্লেখ করা তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেল। তাই আবারও কাদা ছোঁড়া ছুঁড়ি শুরু হয়ে গিয়েছে। শহর কলকাতা সহ বাঁকুড়া, মালদা, ডানলপ, বিধাননগর একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে এই পোষ্টার। পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলনেতা কে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ। বিরোধী শিবিরের অনেকেই এটিকে রুচিহীনতা বলে উল্লেখ করেছেন। আই টি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য্য জানিয়েছেন, ডেটলাইন দেওয়ার পরও কোন ক্ষতি করতে পারেননি তৃণমূলের, শুধু কিছু সাধারণ মানুষ মারা গেছেন আর তদন্ত প্রক্রিয়া পিছিয়ে দিয়েছেন । এখন আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাতো নিখোঁজ নির্দেশিকা, কারোর সঙ্গে যদি মিল পান তবে সেটা তাঁদের দায়িত্ব। তাহলে বুঝতে হবে যার কথা তাঁর গায়ে বাজে।“

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত