নজরবন্দি ব্যুরোঃ গত দুই দিন ধরে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে আইনজীবীদের বিক্ষোভের জেরে উত্তাল পরিস্থিতি। সেই ঘটনায় মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারকে তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, গোটা ঘটুনায় ক্ষুব্ধ রাজ্যপাল। হাইকোর্টের মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল? প্রশ্ন তুলেছেন তিনি। সব দিক থেকে যাতে বিচারব্যবস্থাকে রক্ষা করতে হবে। এমনটাই বার্তাই দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলা ২০২৩, রাজ্য সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। TVC Gangasagar Mela 2023

গত সোমবার এবং মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষভে শামিল হন আইনজীবীদের একাংশ। এমনকি অন্যান্য আইনজীবীদের এজলাসের ভিতরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়। হাইকোর্টের বাইরে এবং বিচারপতি বাড়ির বাইরে পোস্টার পড়ে। যেখানে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার মামলা এবং শুভেন্দু অধিকারীর মামলার কথা উল্লেখ রয়েছে। এবিষয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে অভিযোগ জানিয়েছেন বিচারপতিদের একাংশ।

সূত্রের খবর, গোটা ঘটনায় মোটেই খুশি নন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর কথায়, বিচারপতিদের রায় পছন্দ না হতেই পারে। কিন্তু এজলাস বয়কটের ঘটনা একেবারেই উচিত নয়। রায় পছন্দ না থাকলে উচ্চ আদালতে যেতেই পারেন। বিচারপতি রাজাশেখর মান্থাকে উপযুক্ত সুরক্ষা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিচারপতির সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে কি না, এমনকি পোস্টারও খোলা হয়েছে কি না তা কলকাতা পুলিশের কমিশনারের কাছে জানতে চান রাজ্যপাল।
সব দিক থেকে যাতে বিচারব্যবস্থাকে রক্ষা করতে হবে, সাফ জানালেন রাজ্যপাল

অন্যদিকে, গতকালের ঘটনার পর থেকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা। আদালতের অনুমতি নিয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের খোঁজার কাজ শুরু করেছে লেক থানার পুলিশ। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টে বিক্ষোভের ঘটনায় ব্যাঙ্কসাল আদালতে এফআইআর করতে চেয়ে আবেদন পুলিশের। আবেদন মঞ্জুর হলে এফআইআর করবে হেয়ারস্ট্রিট থানা।



