দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে এদিন নবান্নে প্রশাসনিক বৈঠক থেকেও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কথায়, রাজভবনে মহিলাদের নিয়ে যে ঘটনা ঘটেছে তাতে সেখানে যেতে ভয় করছে মহিলারা।
বোস সাফ জানিয়েছেন, সংবিধান অনুযায়ী বিধায়কদের শপথ নেওয়ার ব্যাপারে শেষ কথা বলবেন রাজ্যপালই। সেই নিদান না মানলে তার শাস্তিও পেতে হয়, জরিমানা দিতে হয় বিধায়কদের, এ কথাও স্মরণ করিয়েছেন সায়ন্তিকা এবং রায়াতকে।
দিন কয়েক আগেই রাজভবনে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে এক হাজারের বেশি অভিযোগ জমা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার বাংলার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বোস।
দিন কয়েক ধরেই রাজ্যপাল-শুভেন্দু সাক্ষাতকে কেন্দ্র করে পারদ চড়ছে রাজনৈতিক মহলে। আগেও রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হন শুভেন্দু অধিকারী। বোস বেরিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন। এরপর কলকাতা হাই কোর্টে মামলাও করেন বিরোধী দলনেতা।
দিন কয়েক আগে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হন শুভেন্দু অধিকারী। বোস বেরিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন। এরপর কলকাতা হাই কোর্টে মামলাও করেন বিরোধী দলনেতা।
রাজ্যের যে কোনও প্রান্ত থেকে যখনই কোনও অভিযোগ গিয়েছে রাজভবনে, সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ-প্রশাসনকে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজভবনের পিসরুম থেকে। আর এবার ভোটগণনার দিন ফের পিসরুম থেকে নজরদারি চালাবেন তিনি।
বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে প্রথমে রাজভবনের মধ্যে রাজভবনেরই কর্মীকে শ্লীলতাহানি এবং পরবর্তীতে এক নৃত্যশিল্পীকে পাঁচতারা হোটেলে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে।