রাজভবনে এসেই শপথ নিতে হবে সায়ন্তিকাকে, নাছোড় রাজ্যপাল!

বোস সাফ জানিয়েছেন, সংবিধান অনুযায়ী বিধায়কদের শপথ নেওয়ার ব্যাপারে শেষ কথা বলবেন রাজ্যপালই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সদ্যসমাপ্ত বরানগর উপনির্বাচন জিতে বিধায়ক হয়েছেন তৃণমূলের অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিকে, তাঁর শপথগ্রহণকে কেন্দ্র করে চলছে টানাপড়েন। এর আগেও সায়ন্তিকাকে শপথ নিতে রাজভবনে ডাকেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু, তিনি বলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শপথবাক্য পাঠ করবেন। যুক্তি ছিল, ভগবানগোলার জয়ী প্রার্থী রায়াত হোসেনকে ডাকেননি রাজ্যপাল! মঙ্গলবার একই সঙ্গে দু’জনকে চিঠি দিলেন বোস।

আরও পড়ুন: লড়াই কঠিন NDA সরকারের, স্পিকার পদে পাল্টা প্রার্থী দিল INDIA, মোদির ‘বিনা প্রতিদ্বন্দ্বিতার’ যুগ শেষ?

বরানগরের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার জয়ী প্রার্থী রায়াত হোসেনকে ইমেলে চিঠি দিয়েছেন রাজ্যপাল। তাঁদেরকে রাজভবনে এসে শপথ নেবার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজভবন এবং রাজ্যপালকে অপমান করছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর।

রাজভবনে এসেই শপথ নিতে হবে সায়ন্তিকাকে, নাছোড় রাজ্যপাল!

বোস সাফ জানিয়েছেন, সংবিধান অনুযায়ী বিধায়কদের শপথ নেওয়ার ব্যাপারে শেষ কথা বলবেন রাজ্যপালই। সেই নিদান না মানলে তার শাস্তিও পেতে হয়, জরিমানা দিতে হয় বিধায়কদের, এ কথাও স্মরণ করিয়েছেন সায়ন্তিকা এবং রায়াতকে।

রাজভবনে এসেই শপথ নিতে হবে সায়ন্তিকাকে, নাছোড় রাজ্যপাল!

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর