রাত পোহালেই ভোট গণনা, আর রাজভবনে ফের পিসরুম খুললেন রাজ্যপাল

CV Ananda Bose: পঞ্চায়েত নির্বাচনে সময় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি ও হিংসার অভিযোগ উঠে এসেছিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাত পোহালেই ভোট গণনা। অধিকাংশ বুথফেরত সমীক্ষায় যখন এগিয়ে বিজেপিই, তখন রাজভবনে ফের পিসরুম খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে বার্তা, ‘যা ফল হবে সেই ফলকে যেন সবাই সম্মান করে’। সোমবার সন্ধেয় সকলকে ভোটের ফলাফল মেনে নেওয়ার বার্তা দিলেন তিনি।

আরও পড়ুনঃ ইন্ডিয়া জোটে কি তৃণমূল কংগ্রেস আদৌ থাকছে? মমতার মন্তব্যে ফের জল্পনা

cv

সমাজবিরোধী ও গ্যাংস্টারেরা ফলাফলের সুযোগ নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যপাল। কোথাও হিংসার ঘটনা ঘটলে পিসরুমে জানানোর পরামর্শ দিলেন। তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, রাজভবনের পিসরুম ২৪ ঘণ্টার জন্য খোলা থাকবে।

cv1

কোথাও কোনও গোলমাল বা হিংসার ঘটনা ঘটলে, সেটা যাতে দ্রুত পিসরুমে ফোন করে জানানো হয়। অতীতে পঞ্চায়েত নির্বাচনে সময় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি ও হিংসার অভিযোগ উঠে এসেছিল। সেই সময়েও সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল রাজভবনের পিসরুমে।

রাত পোহালেই ভোট গণনা, আর রাজভবনে ফের পিসরুম খুললেন রাজ্যপাল

cv3

রাজ্যের যে কোনও প্রান্ত থেকে যখনই কোনও অভিযোগ গিয়েছে রাজভবনে, সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ-প্রশাসনকে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজভবনের পিসরুম থেকে। আর এবার ভোটগণনার দিন ফের পিসরুম থেকে নজরদারি চালাবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত