ইন্ডিয়া জোটে কি তৃণমূল কংগ্রেস আদৌ থাকছে? মমতার মন্তব্যে ফের জল্পনা

Mamata Banerjee: তাহলে ইন্ডিয়া জোটের সঙ্গে কোনও সমস্যা নেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইন্ডিয়া জোটে কি তৃণমূল কংগ্রেস আদৌ থাকছে? নাকি অন্য কিছু ভাবছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ গত ১লা জুন বিরোধী জোটের মিটিংএ তৃণমূল থেকে ছিলেন না মমতা বা অভিষেক। আর এবার এই জোটে থাকা নিয়ে শর্ত দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ রাজ্যে কটি আসন পাবে তৃণমূল? জানিয় দিলেন দেব, মনোবল ফিরে পেলেন কর্মীরা

mamata11

খুব সম্প্রতি নির্বাচনের প্রচার মঞ্চ থেকে তিনি জানিয়ে ছিলেন ইন্ডিয়া জোট সরকার গঠন করলে তৃণমূল কংগ্রেস সেটাকে বাইরে থেকে সমর্থন করবে। এই মন্তব্যের পরেই দেশ জুড়ে জল্পনা শুরু হয় যে তাহলে কি বাইরে থেকেই সমর্থন করতে তৃণমূল?

এর পরের দিনই তিনি তাঁর বক্তব্য থেকে সরে এসে জানান, তিনি ইন্ডিয়া জোটের সঙ্গে আছেন। আর এবার ভোট গণনার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বড় মন্তব্য করলেন জোট নিয়ে। এবার তিনি জানিয়ে দিলেন সিপিএম যদি ইন্ডিয়া জোটে নাক গলানো বন্ধ করে তাহলে ইন্ডিয়া জোটের সঙ্গে কোনও সমস্যা নেই।

ইন্ডিয়া জোটে কি তৃণমূল কংগ্রেস আদৌ থাকছে? মমতার মন্তব্যে ফের জল্পনা

mamata12

এদিকে মমতা দাবি করেন, বিজেপির সঙ্গে সিপিএম-এর গোপন চুক্তি হয়েছে বাংলায়। রাজ্যের সংখ্যালঘু ভোট ভাগের জন্যেই ষড়যন্ত্র হয়েছে বলে দাবি মমতার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন