ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, সরকারের পদক্ষেপ জানতে চেয়ে মমতাকে চিঠি

দিন কয়েক আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে এক হাজারের বেশি অভিযোগ জমা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের একবার ভোট পরবর্তী হিংসা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। দিন কয়েক আগেই রাজভবনে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে এক হাজারের বেশি অভিযোগ জমা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার বাংলার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বোস।

আরও পড়ুন: বামেদের একমাত্র দ্বিতীয় স্থানাধিকারী, সেই সেলিমের দক্ষিণপন্থী মনোভাবে কমরেডদের ক্ষোভ চরমে

এ যেন একুশের বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি চব্বিশের লোকসভায়। রবিবার শুভেন্দু অধিকারী আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। এই ভোট পরবর্তী হিংসা যে তিনি কোনও ভাবেই বরদাস্ত করবেন না সাফ জানিয়ে দেন রাজ্যপাল। আগেও রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হন শুভেন্দু অধিকারী। বোস বেরিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন। সেই সময় রাজ্যপাল জানিয়ে দেন, রাজভবনের দরজা মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ!

ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, সরকারের পদক্ষেপ জানতে চেয়ে মমতাকে চিঠি
ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, সরকারের পদক্ষেপ জানতে চেয়ে মমতাকে চিঠি

সেদিন রাজ্যপালের কাছে ১০২৫টি অভিযোগ জমা দেন শুভেন্দুরা। সিভি আনন্দ বোস বাংলায় বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে। আমি চুপ করে বসে থাকব না। আমার সঙ্গে কেউ দেখা করতে এলে তাঁদের আটকানো উচিত নয়। আমরা বাংলাকে হিংসামুক্ত করব। আমি নেতাজি, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের নামে শপথ করে বলছি, শেষ পর্যন্ত লড়াই করব।”

ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, সরকারের পদক্ষেপ জানতে চেয়ে মমতাকে চিঠি

ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, সরকারের পদক্ষেপ জানতে চেয়ে মমতাকে চিঠি

এবার মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি রাজ্য সরকার ভোট পরবর্তী হিংসা রুখতে কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন রাজ্যপাল। অন্যদিকে, রাজভবনের সামনে শুভেন্দুর ধর্না বাতিল করেছে হাই কোর্ট। বিকল্প জায়গা হিসাবে রাজ্য পুলিশের ডিজির দফতরের সামনে ধর্না হবে বলে আদালতে জানিয়েছেন বিরোধী দলনেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত