রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। গত ২মে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে তরুণী জানান, তিনি শ্লীলতাহানির শিকার। আর তাঁর সরাসরি অভিযোগ খোদ রাজ্যপালের বিরুদ্ধে!
গত ২ মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক তরুণী। তিনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন। তিনি ছিলেন রাজভবনের একজন অস্থায়ী কর্মী। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর থেকে নড়েচড়ে বসেছে রাজভবন।
শীতলকুচিতে এক বিজেপি কর্মীর ওপর হাঁসুয়া দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর হাতে ও মাথায় কোপ পড়েছে বলে অভিযোগ। পাশাপাশি, ভোট দানেও বাধা দেওয়া হচ্ছে বলে বিজেপি কর্মীরা নালিশ জানিয়েছেন।
সন্দেশখালি প্রবেশে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় বিজেপির। সেখানেই পাগড়িধারী এক আইপিএস অফিসার যশপ্রীত সিংহ (এসএস-আইবি)-কে ‘খলিস্তানি’ (Khalisthani) বলে দেগে দেন অগ্নিমিত্রা পাল। মঙ্গলবারই এই বিতর্কে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।
শাসক দলের দাবি মেনে মঙ্গলবার চোপড়ায় গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গিয়ে মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করে প্রতিটি পরিবারকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার আশ্বাস দিলেন তিনি।