HomeTagsCV Ananda Bose

CV Ananda Bose

আজ রাতেই চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল

বিএসএফ ওই এলাকায় একটি নর্দমা কাটছিল। সেখানেই খেলাধুলা করার সময় আচমকা মাটি চাপা পড়ে মৃত্যু হয় শিশুদের। বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে গর্জে ওঠে তৃণমূল।

ইডি ‘ব্যর্থ’ হলে আমি হস্তক্ষেপ করব, অধরা শাহজাহানকে ‘খুঁজতে’ আসরে রাজ্যপাল!

আজ, ৩০ জানুয়ারি। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। সেই উপলক্ষ্যে ব্যারাকপুরের গান্ধীঘাটে গান্ধীর মূর্তি পাদদেশে মাল্যদান করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে 'অধরা' শাহজাহান শেখ সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তিনি।

বাংলার আইনশৃঙ্খলা তলানিতে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, বোসের হস্তক্ষেপ চেয়ে দিলেন চিঠি

সন্দেশখালিতে ইডির ওপর তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীদের হামলাকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক মহল। এই ঘটনার তদন্তভার এনএইএ-এর হাতে দেবার জন্য ইতিমধ্যেই অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত রাজ্যপালের হস্তক্ষেপ চাইলেন বালুরঘাটের সাংসদ।

রাজ্যপালকে গো-ব্যাক স্লোগান তৃণমূলের, তুলনা তুঘলকের সঙ্গে, উত্তাল কল্যাণী বিশ্ববিদ্যালয়

রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কেন্দ্র করে উত্তাল নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রাজ্যপালকে কালো পতাকা দেখালেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। একইসঙ্গে, দেওয়া হল 'গো-ব্যাক' স্লোগান। পাশাপাশি, রাজ্যপালের বিগত দিনের কর্মকান্ডকে মাথায় রেখে তাঁকে মহাম্মদ বিন তুঘলকের সাথে তুলনাও করলেন রাজ্যের শাসকদলের কর্মীরা।

C. V. Ananda Bose: নয়া উদ্যোগ রাজ্যপালের, এবার ক্রিকেট টিম গড়ছেন সি ভি আনন্দ বোস

তাদের ভালো ক্রিকেটার হিসাবে গড়ে তোলার জন্য রাজভবন প্রশিক্ষণের দায়িত্ব নেবে। প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা পাবে তারা। থাকছে পুরস্কারও। প্রাথমিকভাবে ১০ হাজার টাকা, একটি স্মারক ও সার্টিফিকেট দেওয়া হবে।”

C. V. Ananda Bose: ইডেনে খেলা দেখার টিকিট ফেরালেন রাজ্যপাল! কিন্তু কেন?

উল্লেখ্য, টিকিটের কালোবাজারি নিয়ে এন্টালি থানা থেকে শুরু করে ময়দান থানা ও লালবাজারে অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে কোলকাতা পুলিশ। এমন কী CAB কর্তাদের থানায় ডেকে পাঠানো হয়েছে। সব মিলিয়ে এবার ইডেনে টিকিট সংক্রান্ত সমস্যার কারণেই কী প্রতীকী প্রতিবাদ জানালেন রাজ্যের রাজ্যপাল? প্রশ্ন উঠছে।

দিল্লিতে বোসের শাহী-সাক্ষাৎ! রাজ্যপালকে ধন্যবাদ জানালেন অভিষেক

দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর বোসের শাহী সাক্ষাতের পর তাঁকে ধন্যবাদ জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল নিজেও অমিত শাহের সঙ্গে দেখা করে সেই চিঠির কপি দিয়েছেন। সেখানেই ধন্যবাদ জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Trending Now