C. V. Ananda Bose: নয়া উদ্যোগ রাজ্যপালের, এবার ক্রিকেট টিম গড়ছেন সি ভি আনন্দ বোস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার বাচ্চাদের নিয়ে ক্রিকেট দল তৈরি করার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল। রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘোষণা করেন ‘গভর্নরস সেঞ্চুরি গ্রুপ’-এর। এখানে প্রতিভাসম্পন্ন ১০০ জন শিশুকে চিহ্নিত করা হবে এবং তাদের প্রশিক্ষিত করা হবে।

আরও পড়ুন: বিরাটকে কেন শুভেচ্ছা জানাতে হবে? শ্রীলঙ্কা অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট বিশ্ব

স্কুলগুলি তাদের সম্ভাব্য প্রতিভা মূল্যায়ন করবে প্রাথমিকভাবে। পরে গ্র্যান্ড জুরি ফাইনাল বাছাই করবে। রাজভবন কোচ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রাখবে। সেঞ্চুরি গ্রুপের সদস্যদের গ্রুমিংয়ের দায়িত্ব রাজভবনের। কলকাতা, দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবন ক্যাম্পাসে তাদের প্রশিক্ষণের সুযোগ-সুবিধা দেওয়ার চিন্তাভাবনাও রয়েছে।

3 8

একই ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও চালু করা হবে। রবিবার বিশ্বকাপে রোহিত-ডি ককদের ম্যাচ দেখতে দেখতেই বাংলার ক্রিকেট নিয়ে নতুন ভাবনাচিন্তার কথা শোনালেন রাজ্যপাল।

4 4

তিনি জানান, ”এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে, রাজভবন গভর্নরস সেঞ্চুরি গ্রুপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। স্কুল কর্তৃপক্ষ এবং বিচারক মণ্ডলী দ্বারা নির্বাচিত একশো স্কুলপড়ুয়াকে বেছে নেওয়া হবে ভবিষ্যতে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে।

নয়া উদ্যোগ রাজ্যপালের, এবার ক্রিকেট টিম গড়ছেন সি ভি আনন্দ বোস

5 5

তাদের ভালো ক্রিকেটার হিসাবে গড়ে তোলার জন্য রাজভবন প্রশিক্ষণের দায়িত্ব নেবে। প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা পাবে তারা। থাকছে পুরস্কারও। প্রাথমিকভাবে ১০ হাজার টাকা, একটি স্মারক ও সার্টিফিকেট দেওয়া হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর