আজ রাতেই চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল

সোমবার রাতেই তিনি চোপড়ার উদ্দেশে রওনা দেবেন। রাতে দার্জিলিং মেলে করে কিষাণগঞ্জে পৌঁছবেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূলের প্রতিনিধিদলের দাবি মেনে এবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার রাতেই তিনি চোপড়ার উদ্দেশে রওনা দেবেন। রাতে দার্জিলিং মেলে করে কিষাণগঞ্জে পৌঁছবেন। মঙ্গলবার সড়কপথে চোপড়ায় পৌঁছবেন রাজ্যপাল।

আরও পড়ুন: ‘সন্দেশখালি থেকে নজর ঘোরানোর চেষ্টা’, মমতাকে বিঁধে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা সুকান্তর

আজ রাতেই চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল
আজ রাতেই চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল

চোপড়ায় ইতিমধ্যেই মৃত ৪ শিশুর পরিবারকে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। এদিকে, তৃণমূলের তরফে চোপড়া নিয়ে আন্দোলন জোরদার করতে ১২ সদস্যের প্রতিনিধি দল আগেই গঠন করা হয়েছে।

cv2

তাতে রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, ব্রাত্য বসু, উদয়ন গুহ এবং কুণাল ঘোষের মতো নেতা-মন্ত্রীরা। এছাড়াও রয়েছেন, সাংসদ দোলা সেন, প্রতিমা মণ্ডল প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার চেতনাগাছে মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যু হয়।

আজ রাতেই চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল

বিএসএফ ওই এলাকায় একটি নর্দমা কাটছিল। সেখানেই খেলাধুলা করার সময় আচমকা মাটি চাপা পড়ে মৃত্যু হয় শিশুদের। বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে গর্জে ওঠে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর