‘সন্দেশখালি থেকে নজর ঘোরানোর চেষ্টা’, মমতাকে বিঁধে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিগত কিছুদিন ধরে আধার কার্ড বাতিল হওয়া নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের একাধিক নাগরিকের কাছে চিঠি পৌঁছে যাচ্ছে। সেখানে লেখা রয়েছে, আপনার আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এরইমধ্যে সোমবার বড় ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)

'সন্দেশখালি থেকে নজর ঘোরানোর চেষ্টা', মমতাকে বিঁধে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা সুকান্তর

আরও পড়ুন: নির্যাতিতার পরিচয় ফাঁস, সন্দেশখালিকাণ্ডে পুলিশের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনকে চিঠি সুকান্তর

সোমবার সাংবাদিক বৈঠকে করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘আধার কার্ড নিয়ে কয়েকটি জেলায় কিছু সমস্যা হয়েছে। এটিকে হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধার কার্ড নিয়ে কথা বলে সাধারণ মানুষের নজর সন্দেশখালি থেকে সরাতে চাইছেন। ভয় ধরানোর চেষ্টা করছে।’ সুকান্ত আরও বলেন, ‘বিজেপির রাজ্য সভাপতি হিসেবে আমি আশ্বস্ত করতে চাই, আমি রেলমন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী ও আধারের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সচিবের সঙ্গে কথা বলেছি। কারও ভয় পাওয়ার কারণ নেই। আজ রাতের মধ্যেই সমস্ত বন্ধ আধার কার্ড চালু হয়ে যাবে।’

'সন্দেশখালি থেকে নজর ঘোরানোর চেষ্টা', মমতাকে বিঁধে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা সুকান্তর
‘সন্দেশখালি থেকে নজর ঘোরানোর চেষ্টা’, মমতাকে বিঁধে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা সুকান্তর

রবিবার বীরভূমের প্রশাসনিক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, ‘কোন অধিকারে কাউকে জিজ্ঞাসা না করে তার আধার কার্ডের লিংক কেটে দিচ্ছ। নির্বাচনের আগে যাতে সাধারণ মানুষ বিনামূল্যে রেশন না পায়, লক্ষ্মীর ভাণ্ডার নাম পায় তার জন্য চক্রান্ত চলছে।’ পাশাপাশি একটি পোর্টাল চালু করার কথাও বলেছিলেন তিনি।

‘সন্দেশখালি থেকে নজর ঘোরানোর চেষ্টা’, মমতাকে বিঁধে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা সুকান্তর

'সন্দেশখালি থেকে নজর ঘোরানোর চেষ্টা', মমতাকে বিঁধে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা সুকান্তর

এনিয়ে সুকান্ত জানান, ‘মুখ্যমন্ত্রী নাকি একটি পোর্টাল খুলবেন। কোনও পোর্টালে যাওয়ার প্রয়োজন নেই। যদি আজ রাতের পরে কারও আধার কার্ড বন্ধ থাকে বিজেপি কার্যালয়ে যোগাযোগ করুন। আমরা দায়িত্ব নিয়ে আপনাদের আধার কার্ড চালু করে দেব। সোমবার রাতের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর