নজরবন্দি ব্যুরো: দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর বোসের শাহী সাক্ষাতের পর তাঁকে ধন্যবাদ জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল নিজেও অমিত শাহের সঙ্গে দেখা করে সেই চিঠির কপি দিয়েছেন। সেখানেই ধন্যবাদ জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
আরও পড়ুনঃ সংঘাতের সুর আরও তীব্র করলেন ইজরায়েল প্রধানমন্ত্রী, হামাস বাহিনীকে শেষ করার হুঙ্কার


একশো দিনের কাজের বকেয়া অর্থের দাবিতে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। দিল্লিতে গিয়ে দু’দিন ব্যাপী আন্দোলনের পর কলকাতায় রাজভবনের সামনে ধর্না দেয় তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানান, রাজ্যপালের সঙ্গে দেখা না করে ধর্না ছাড়বেন না তিনি। কেন রাজ্যপালকে নিশানায় আনল রাজ্যের শাসক দল?

তৃণমূলের মতে, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি। তাই দিল্লিতে যেহেতু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী দেখা করেননি সেক্ষেত্রে রাজ্যপালকেই অভিযোগ শুবনে হবে। এদিকে আবার রাজ্যপাল উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ায় রাজভবনে দেখা করতে পারেননি প্রথম কিছু দিন।



অবশেষে সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই দিল্লিতে গয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল। কেন্দ্রের কাছে বাংলার বকেয়া দাবির প্রসঙ্গটি তুলে ধরেছেন। রাজ্যপালের সঙ্গে দেখা হবার পরেই ধর্না তুলে নিয়েছে তৃণমূল। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে একটি পোস্ট করে ধন্যবাদ জানালেন রাজ্যপালকে।
My heartfelt gratitude to the @BengalGovernor C V Ananda Bose, for promptly addressing the pressing issue concerning the welfare of the people of Bengal.
Specifically, his swift intervention for the rightful entitlements of over 21 lakh+ individuals of WB deprived under #MGNREGA pic.twitter.com/t4ljyPDXYX— Abhishek Banerjee (@abhishekaitc) October 10, 2023
দিল্লিতে বোসের শাহী-সাক্ষাৎ! রাজ্যপালকে ধন্যবাদ জানালেন অভিষেক
রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন কোনও বিষয় নয়। পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে অস্থায়ী উপাচার্য নিয়োগ, রাজ্যপালের মত রাজ্য সরকারের সঙ্গে মেলেনি। এবার কি তাহলে বরফ গলছে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। নাকি রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে আসলে ঘুরিয়ে কেন্দ্রের বঞ্চনাকেই তুলে ধরতে চাইছেন অভিষেক? তা নিয়ে কিন্তু আলোচনা জারি থাকবে।








