Israel-Palestine War: সংঘাতের সুর আরও তীব্র করলেন ইজরায়েল প্রধানমন্ত্রী, হামাস বাহিনীকে শেষ করার হুঙ্কার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাশিয়া ইউক্রেনের পর এবার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। প্যালেস্তাইন বলা হলেও, ইজরায়েলের এই যুদ্ধ মূলত হামাস বাহিনীর বিরুদ্ধে। এবার যুদ্ধ চলাকালীনই তীব্র হুঙ্কার দিলেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সাফ বলে দিলেন, আমরা (ইজরায়েল) যুদ্ধ শুরু করিনি, করেছে ওরা (হামাস) কিন্তু এবার যুদ্ধ শেষ করবে ইজরায়েল, মূল্য চোকাতে হবে হামাসদের!

আরও পড়ুনঃ হাওড়া ব্রিজে টোটোচালকদের মিছিল, ব্যস্ত সময়ে তীব্র যানজট, ভোগান্তি নিত্যযাত্রীদের

ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্ব নতুন কোনও ঘটনা নয়। দুই দেশের মধ্যে বিবাদ পুরনো। দিন কয়েক আগেই প্যালেস্তাইনের হামাস বাহিনী ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে ইজরায়েলের ওপর। এরপরই যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। হামাস বাহিনীর আক্রমণে মৃত্যু হয়েছে ৭০০ জনের, জখম হয়েছেন আড়াই হাজারের কাছাকাছি মানুষ।

সংঘাতের সুর আরও তীব্র করলেন ইজরায়েল প্রধানমন্ত্রী, হামাস বাহিনীকে শেষ করার হুঙ্কার

পাল্টা আক্রমণেই রাস্তায় হেঁটেছে ইজরায়েল। তাঁদের দাবি, ১৫০০ জন হামাস জঙ্গিকে খতম করেছে তাঁরা। কিন্তু কী নিয়ে এই দ্বন্দ্ব? জেরুসালেম এবং গাজা স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিবাদ লেগেই থাকে। সম্প্রতি গাজা সীমান্তে প্যালেস্তাইনিদের অনুপ্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। আর তার ফলেই সংঘাত তীব্র আকার ধারণ করেছে।

সংঘাতের সুর আরও তীব্র করলেন ইজরায়েল প্রধানমন্ত্রী, হামাস বাহিনীকে শেষ করার হুঙ্কার

সংঘাতের সুর আরও তীব্র করলেন ইজরায়েল প্রধানমন্ত্রী, হামাস বাহিনীকে শেষ করার হুঙ্কার

গত শনিবার হামাস বাহিনী ২০ মিনিটে ৫ হাজার ক্ষেপনাস্ত্র ছোঁড়ে ইজরায়েলের ওপর। হামাস বাহিনী মূলত প্যালেস্তাইনে বসবাসকারী একটি জঙ্গি সংগঠন। ইজরায়েল আরও দাবি করেছে, প্যারাগ্লাইডিং করে বা সমুদ্রপথে হাজারে হাজারে হামাসরা তাঁদের দেশে ঢুকছে।

সংঘাতের সুর আরও তীব্র করলেন ইজরায়েল প্রধানমন্ত্রী, হামাস বাহিনীকে শেষ করার হুঙ্কার

ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘‘ইজরায়েলে এই যুদ্ধ চায়নি। জোর করে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। কিন্তু ইজরায়েল এই যুদ্ধ শুরু না করলেও শেষ করবে। আমাদের উপর আক্রমণ চালানোর ফল টের পাবে হামাস। ওরা কত বড় ভুল করেছে সেটা এবার বুঝবে। মূল্য চোকাতে হবে ওদের। হামাস যে আসলে কী তা আমরা আগেই জানতাম। এবার গোটা বিশ্ব দেখছে। হামাস একটি আইএস সংগঠন।”

সংঘাতের সুর আরও তীব্র করলেন ইজরায়েল প্রধানমন্ত্রী, হামাস বাহিনীকে শেষ করার হুঙ্কার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত