Traffic Jam: হাওড়া ব্রিজে টোটোচালকদের মিছিল, ব্যস্ত সময়ে তীব্র যানজট, ভোগান্তি নিত্যযাত্রীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সরকারি লাইসেন্স এবং জাতীয় সড়কে গাড়ি চালানোর অনুমতির দাবিতে হাওড়া ব্রিজ থেকে পরিবহন ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন টোটোচালকেরা। প্রায় ১৫-১৬ হাজার মানুষ এই মিছিলে যোগদান করেছেন। যার ফলে হাওড়া থেকে কলকাতার প্রবেশপথগুলিতে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।

আরও পড়ুনঃ অভিষেককে আশ্বস্ত করে দিল্লিতে রাজ্যপাল, শাহ বৈঠকে উঠতে পারে ‘বকেয়া’ ইস্যু

দীর্ঘ বেশ কিছু মাস ধরে ক্ষোভ বাড়ছে টোটোচালকদের। রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ ছিল, জাতীয় সড়ক দিয়ে টোটো চালানো যাবে না। টোটোচালকদের অভিযোগ, তাঁরা নিত্যদিন পুলিশের জুলুমবাজির শিকার হচ্ছেন। সেই কারণেই মঙ্গলবার মিছিলে নেমেছেন তাঁরা। তাঁদের এই মিছিলের নাম ‘পরিবহণ ভবন চলো’ অভিযান।

হাওড়া ব্রিজে টোটোচালকদের মিছিল, ব্যস্ত সময়ে তীব্র যানজট, ভোগান্তি নিত্যযাত্রীদের

হাওড়া ব্রিজ থেকে ব্রাবোন রোড হয়ে বড়বাজার ঘেঁসে মিছিল আসবে পরিবহন ভবন পর্যন্ত। মঙ্গলবার হাওড়া ব্রিজ থেকে ব্রাবব ব্রিজ হয়ে মিছিল এগোতে থাকে। যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। এই মিছিলে টোটচালকদের সঙ্গে যোগ দিয়েছেন মোটরভ্যানচালকেরাও।

হাওড়া ব্রিজে টোটোচালকদের মিছিল, ব্যস্ত সময়ে তীব্র যানজট, ভোগান্তি নিত্যযাত্রীদের

হাওড়া ব্রিজে টোটোচালকদের মিছিল, ব্যস্ত সময়ে তীব্র যানজট, ভোগান্তি নিত্যযাত্রীদের

মিছিলে অংশ নেওয়া জনৈক এক টোটচালকের বক্তব্য, ‘‘বাংলায় ২০ লক্ষ টোটোচালক আছি। মোটর ভ্যান আছে প্রায় ১৫ লক্ষ। প্রতিদিন পুলিশ আমাদের ওপর অত্যাচার করছে। যে কোনও সময় আমাদের নামে কেস দিচ্ছে। যা রোজগার করছি তার সবটাই পুলিশকে দিতে চলে যাচ্ছে। তাই আজ পথে নেমেছি।’’

হাওড়া ব্রিজে টোটোচালকদের মিছিল, ব্যস্ত সময়ে তীব্র যানজট, ভোগান্তি নিত্যযাত্রীদের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত